শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান *** ‘প্রধানমন্ত্রীর সামনে যে সুযোগ রয়েছে, তা আগের কোনো দলীয় নেতার ছিল না’ *** অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৯ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সুখবর)

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, যা তাপমাত্রা কমাতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

সোমবার (৩০শে সেপ্টেম্বর) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার পর ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়ার সাথে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। নদীবন্দরগুলোকে কোনো সতর্কসংকেত দেখাতে বলা হয়নি, তবে আগামী পাঁচ দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

ওআ/কেবি 

বৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250