শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুশফিকুর

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। এ প্রতিযোগিতায় সারাবিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়।

প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান প্রথম স্থান অর্জন করে। মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার শিক্ষার্থী।

একই মাদরাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সাদিকুর রহমান কুরআন ফাউন্ডেশন আয়োজিত দেশব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে। এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন।

অনুষ্ঠানটি আয়োজন করে আল জাজিরার চিলড্রেনস চ্যানেল জিম টেলিভিশন।

ওআ/


কোরআন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250