সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

জাতীয় পাট দিবস আজ, পুরস্কার পাচ্ছেন ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

৬ই মার্চ (বুধবার) জাতীয় পাট দিবস। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ’। আজ পাট দিবস হলেও মূল অনুষ্ঠান হবে আগামী ১৪ই মার্চ (বৃহস্পতিবার)।

ওইদিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

আরো পড়ুন: আগুন সন্ত্রাসীদের শাস্তি পেতেই হবে : প্রধানমন্ত্রী

পাটখাতে সমৃদ্ধির ধারা চলমান রাখতে ও এ খাতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর পাট দিবসে ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে ওই অনুষ্ঠানে। এছাড়াও পাটসংশ্লিষ্ট অংশীজনদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে।প্রধানমন্ত্রী এদিন ইজারার জন্য নির্ধারিত বিজেএমসির ছয়টি মিলের বাণিজ্যিক উৎপাদন কার্যক্রমের উদ্বোধন করবেন। 

উল্লেখ্য, ১৪-১৬ই মার্চ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য প্রদর্শনী ও মেলা আয়োজন করা হয়েছে।

এইচআ/ 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পাট দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250