বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পেয়ারা না কেটে ভেতরে গোলাপি না সাদা বোঝার উপায়!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

আমাদের দেশে দুই ধরনের পেয়ারা পাওয়া যায়, একটির বাইরের অংশ সবুজ এবং ভেতরের অংশ সাদা। আরেকটির বাইরের অংশ সবুজ হলেও ভেতরের অংশটি গোলাপি। যা এক সময় ‘কাশীর পেয়ারা’ নামে পরিচিত ছিল। তবে বাজারে গেলে দোকানী না বলা পর্যন্ত কি বোঝার উপায় আছে, এটির ভেতরে সাদা নাকি গোলাপি? অবশ্যই আছে, চলুন জেনে নিই, পেয়ারা না কেটে ভেতরে গোলাপি না সাদা বোঝার সহজ উপায়-   

দেখতে এক রকম হলেও দু’ধরনের পেয়ারার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ স্বাদের দিক থেকে দু’টি পেয়ারাই আলাদা। সাদা পেয়ারা খেতে একটু পানসে তবে গোলাপি পেয়ারা সাধারণত মিষ্টি হয়। লাল পেয়ারা হার্ট এবং ত্বকের জন্য ভাল। আবার, সাদা পেয়ারায় লাইকোপেন না থাকলেও ভিটামিন সি এবং ফাইবারের পরিমাণ বেশি।

আরো পড়ুন : এই শীতে খেতে পারেন নতুন গুড়-নারকেলের পায়েস

পেয়ারা না কেটে তা গোলাপি না সাদা, বুঝবেন কী করে?

বাইরে থেকে দেখলে চট করে বোঝার উপায় নেই। তবে কিছু বিষয় জানা থাকলে সহজেই চিনতে পারবেন। যেমন, সাদা পেয়ারার বাইরের অংশটি সাধারণত গাঢ় সবুজ রঙের হয়। পাকলে তা হলদে রং ধারণ করে। কিন্তু যে পেয়ারার ভেতরের অংশটি লাল বা গোলাপি, সেটির বাইরের অংশটি সাধারণত কাঁচা অবস্থাতেই হলদেটে সবুজ ধরনের হয়। পাকলে তা পুরোপুরি হলুদ রঙের হয়ে যায়।

এস/ আই.কে.জে/

পেয়ারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250