শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অতিবৃষ্টিতে কৃষকদের যা করণীয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

মাঝে মাঝে তাপদাহে মানুষ ও প্রকৃতি অতিষ্ঠ হয়ে ওঠে। আবার হঠাৎ অতিবৃষ্টির শীতল স্পর্শে ধরণীকে শান্ত, শীতল ও শুদ্ধ করে। গাছপালা ধুয়ে-মুছে সবুজ প্রকৃতি যেন মন ভালো করে দেয়। এতে কৃষিকাজেও নিয়ে আসে ব্যাপক ব্যস্ততা। তাই অতিবৃষ্টিতে কৃষকের করণীয় আবশ্যকীয় কাজগুলো কেমন হবে-

কৃষকের করণীয়

• দ্রুত পরিপক্ব সবজি সংগ্রহ করে ফেলুন।

• আমন ধানের জমির আইল উঁচু করে দিন।

• জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশন করুন।

• জলাবদ্ধতা পরিহারের জন্য সবজির জমির চারপাশে নিষ্কাশন নালা তৈরি করুন।

• আমন ধানের জমির নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন, যেন পানি জমতে না পারে।

• আখের ঝাড় বেঁধে দিন।

• সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন।

• কলা ও দণ্ডায়মান সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

• গবাদিপশু ও হাঁস-মুরগির থাকার জায়গা পরিষ্কার ও শুকনো রাখুন।

আরও পড়ুন: প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষ চাঁদপুরে

• পুকুরের চারপাশ উঁচু করে দিন। সম্ভব হলে চারপাশে জাল বা বাঁশের চাঁটাই দিয়ে ঘিরে দিন। যেন অতিরিক্ত পানিতে মাছ ভেসে না যায়।

• বন্যার আশঙ্কা হলে আগাম রোপণ করা আউশ ধান শতকরা ৮০ ভাগ পাকলেই কেটে মাড়াই-ঝাড়াই করে শুকিয়ে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

• বোরো ধানসহ অন্য বীজ উঁচু ও সঠিক পাত্রে সংরক্ষণ করতে হবে, যাতে বৃষ্টি বা আর্দ্রতায় নষ্ট না হয়।

• আমন ধানের বীজতলা তৈরির জন্য উঁচু জমি না পেলে ভাসমান পদ্ধতিতে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করা যেতে পারে।

• পরিণত হওয়ার পর বৃষ্টিতে নষ্ট হওয়ার আগে ভুট্টার মোচা সংগ্রহ করে ঘরের বারান্দায় রেখে রোদে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

• খরা ও লবণাক্ত এলাকায় জমির এক কোণে মিনি পুকুর খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করতে পারেন, যেন পরে সম্পূরক সেচ নিশ্চিত করা যায়।

• এ সময়ে উৎপাদিত শাক-সবজির মধ্যে ডাঁটা, গিমাকলমি, পুঁইশাক, চিচিঙা, ধুন্দল, শসা, ঢ্যাঁড়শ এবং বেগুনের গোড়ার আগাছা পরিষ্কার করে প্রয়োজন হলে মাটি তুলে দিতে হবে।

এসি/কেবি

কৃষক অতিবৃষ্টি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250