মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১লা আগস্ট ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম। চলতি আগস্টে ঢাকার শ্রোতাদের সামনে পারফর্ম করবেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন হাসান রহিম।

‘দিল কে পারদে’ শিরোনামে বিশ্বব্যাপী সংগীতসফর করছেন হাসান রহিম। ইতিমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন ও ইউরোপের বিভিন্ন দেশে কনসার্ট করেছেন তিনি। প্রতিটি কনসার্টেই পেয়েছেন দর্শকদের ব্যাপক সাড়া। দিল কে পারদে ট্যুরের অংশ হিসেবে এবার বাংলাদেশে আসছেন হাসান রহিম।

২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে হাসান রহিমের কনসার্ট। আয়োজন করছে কেওয়াইএন আর্ট। শিগগির অনলাইনে শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি।

আর অ্যান্ড বি, হিপহপ এবং ইন্ডি-পপ সংগীতের জন্য পরিচিত হাসান রহিম। কোক স্টুডিও পাকিস্তানের ১৪তম সিজনে ‘পিছে হাট’ গান দিয়ে জনপ্রিয়তা পান তিনি। এরপরের সিজনে ‘তুররি জান্দি’ গানটিও প্রশংসিত হয়। এ ছাড়া হাসান রহিমের গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘পেয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’, ‘মেহবুবা’ ইত্যাদি।

এদিকে গত ২৪ জুলাই ঢাকা মাতিয়ে গেছেন পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। রাজধানীর ১০০ ফুটে আয়োজিত ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামের এ কনসার্টে প্রায় দুই ঘণ্টা পারফর্ম করেন আতিফ। গেয়ে শোনান ‘তেরে বিন’, ‘আদাত’, ‘পেহলি নজর মে’, ‘তেরা হোনে লাগা হু’সহ তার জনপ্রিয় গানগুলো। এই কনসার্টে আতিফের সঙ্গে আরও পারফর্ম করেন ব্যান্ড লেভেল ফাইভ ও মেঘদল।

তবে অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে বাতিল হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের কনসার্ট। আজ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্ট। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইমস কমিউনিকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় কনসার্টটি বাতিল করা হয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় র‍্যাপার ও সংগীতশিল্পী হাসান রহিম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250