শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান *** ‘ছেলেরে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে’—নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কুবি শিক্ষকের আহাজারি *** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল

নারী ক্রিকেটের প্রধান হলেন রুবাবা দৌলা

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বিসিবির নারী বিভাগের প্রধানের দায়িত্ব পেয়েছেন রুবাবা দৌলা। আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। তার আগে এ বিভাগের দায়িত্বে ছিলেন আবদুর রাজ্জাক।

গত ৬ই জুন বিসিবি নির্বাচনের পরদিন ২৩টি স্থায়ী কমিটি বণ্টন করে বিসিবি। তবে সে সময় সংস্থাটির পরিচালনা পর্ষদে ছিলেন না রুবাবা দৌলা। গত ৩রা নভেম্বর তাকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সে ধারাবাহিকতায় এবার নারী বিভাগের দায়িত্ব পেলেন তিনি।

এদিকে এতোদিন এ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করা রাজ্জাককে এখন একই বিভাগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে। সেই সঙ্গে করা হয়েছে হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান।

আর এতোদিন এইচপির প্রধানের দায়িত্বে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদকে দেওয়া হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব।

রুবাবা দৌলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250