রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২১ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার থেকে তিনি হাসপাতালে আছেন।

আজ শনিবার (২৯শে নভেম্বর) সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এর কিছু সময় পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় একটি স্ট্যাটাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সেখানে বলা হয়েছে, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। বিএনপির বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিছু মন্তব্য করা হয়েছে।

এতে বলা হয়েছে, মমতাময়ী, জন্মদাত্রীর শয্যাপাশে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তারেক রহমানের মন সার্বক্ষণিক ভাবে রয়েছে মায়ের পাশে। উদ্বিগ্ন মনে মায়ের অবস্থার উন্নতি অবনতির প্রতিটি মুহূর্তের সাথে রয়েছে তার নিবিড় সংশ্লিষ্টতা। মেডিকেল বোর্ডের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তার রয়েছে প্রত্যক্ষ অংশগ্রহণ।

তারেক রহমান লিখেছেন, 'এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোনো সন্তানের মতো আমারও আছে। কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।'

তারেক রহমান আরো লিখেছেন, 'রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।'

তবে ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান—এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। নিজের ফেসবুক আইডিতে আজ শনিবার দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

পোস্টে তিনি লেখেন, ইতিহাসের সবচেয়ে বড় ভয়ঙ্কর চাপে পড়েছেন তারেক রহমান। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এই সময়ে তার দেশে ফেরা না ফেরা নিয়ে যেসব কথা হচ্ছে, তা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপি বা তারেক রহমানের নেই! জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আপনজনের অনুপস্থিতি মানবজাতি কোনো কালেই স্বাভাবিকভাবে নেয়নি। 

তিনি আরো লেখেন, ‘বিএনপির রাজনীতির বাতিঘরের প্রধান প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান কী করছেন, তা নিয়ে দেশবাসীর মুখে খৈ ফুটছে! উল্লিখিত অবস্থায়, বিএনপির পদলোভীরা মুখে তালা লাগিয়ে শুধু দোয়া-দরূদ পাঠ করছেন আর ভাবছেন আল্লাহ না করুন, যদি এই অবস্থায় খারাপ কিছু ঘটে, তবে নির্বাচনের মাঠে প্রতিপক্ষের তীব্র শব্দবোমা কীভাবে সামলাবেন!’

গোলাম মাওলা রনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250