শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিল আলবেনিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর বিভিন্ন ধরনের নজরকাড়া উদ্ভাবন এরই মধ্যে আগ্রহ তৈরি করছে আমাদের। কৃষি খাত থেকে শুরু করে নতুন গ্রহ শনাক্তে এআইয়ের বিভিন্ন ব্যবহার আমরা দেখছি। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী নিয়োগ দিয়েছে আলবেনিয়া।

কোড ও পিক্সেল দিয়ে তৈরি ‘ডিয়েলা’ নামের এই মন্ত্রী মূলত ভার্চ্যুয়াল চ্যাটবট। সরকারি কেনাকাটায় তদারকি এবং সরকারি ব্যয়ে দুর্নীতি কমাতে সাহায্য করতে গত বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) আলবেনিয়ার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে ডিয়েলাকে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

চলতি বছরের শুরুতে আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছিলেন, আলবেনিয়াতে একদিন ডিজিটাল মন্ত্রী বা এআই প্রধানমন্ত্রী থাকবে। তার সেই ঘোষণার পর এবার দেশটিতে সত্যি সত্যিই এআই মন্ত্রী নিয়োগ দেওয়া হলো। বৃহস্পতিবার আলবেনিয়ার রাজধানী তিরানায় সোশ্যালিস্ট পার্টির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এদি রামা এআই মন্ত্রী ডিয়েলাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

এআই মন্ত্রী নিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রী এদি রামা জানান, সরকারের ব্যয়ের ক্ষেত্রে দুর্নীতি কমাতে ডিয়েলাকে সরকারি ক্রয় কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

এআই দিয়ে তৈরি ভার্চ্যুয়াল মন্ত্রী ডিয়েলা মূলত সরকারের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের হওয়া সব চুক্তি পুনর্মূল্যায়ন করবে। মূল্যায়ন শেষে অনুমোদন দেবে। ডিয়েলা ইতিমধ্যেই দেশটির ডিজিটাল সার্ভিসেস পোর্টালের মাধ্যমে নাগরিকদের সেবা দিতে শুরু করেছে। ভয়েস কমান্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক সেবা প্রক্রিয়া সহজ করতেও কাজ করছে।

ডিয়েলা এরই মধ্যে আলবেনিয়ার পাশাপাশি বিশ্বজুড়ে বেশ আলোড়ন তৈরি করেছে । তবে এআই দিয়ে তৈরি এই ভার্চ্যুয়াল মন্ত্রীকে তত্ত্বাবধানের জন্য আলবেনিয়ার সরকার কী ধরনের নজরদারি ব্যবস্থা রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

জে.এস/

কৃত্রিম বুদ্ধিমত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250