বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের *** দেশে নিপাহর মতোই বাদুড়বাহিত আরেক প্রাণঘাতী ভাইরাসের সন্ধান *** তারেক রহমান অত্যন্ত জনপ্রিয়, তার ক্ষমতাকে কে চ্যালেঞ্জ করবে, প্রশ্ন দ্য ডিপ্লোম্যাটের *** আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ এবার কোন দলকে ভোট দেবেন, যা বলছে জরিপ *** ‘জামায়াত প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামি দল’

স্ত্রীর পরামর্শে করলা চাষে সফল বাউফলের কৃষক মহিউদ্দিন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের পাতারপোল গ্রামের মরহুম আবদুল করিমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। এই তরুণ  উদ্যোক্তা করলা চাষে ব্যাপক সাফল্য  অর্জন করেছেন। 

এক সময় সরকারি চাকরি পেতে প্রতারণার শিকার হয়েছেন। পরে ঢাকায় বায়িংহাউজে কাজ নেন। সেখানেও তার প্রতি অবিচার করে কর্তৃপক্ষ। জীবনের এমন করুণ বাস্তবতায় নিজ বুদ্ধি ও সুশিক্ষিত স্ত্রীর পরামর্শে নিজের গ্রামের বাড়িতে এসে শুরু করেন কৃষিকাজ। চালিয়ে যান সংগ্রাম। করলা চাষ করেই বাজিমাত করেছেন মহিউদ্দিন। তার নাম ছড়িয়ে পড়েছে বাউফল উপজেলা জুড়ে।

তিনি বর্তমানে উন্নত জাতের করলা চাষ করছেন। তার দুই খন্ড জমিতে প্রায় ১২০০ করলা গাছ রয়েছে। গোটা উপজেলায় করলা সরবরাহ করেন। দামও ভালো পাচ্ছেন। সপ্তাহে ১২ থেকে ১৫ হাজার টাকার করলা বিক্রি করেন মহিউদ্দিন। সেই হিসেবে মাসে অর্ধলাখ টাকার করলা বিক্রি করেন তিনি। এতে দুই সন্তান আর স্ত্রী নিয়ে ভালোই চলে যাচ্ছে তার।

জমিতে করলার পাশাপাশি তিনি লাউ, চিচিঙা, টমেটো, লালশাকসহ সিজনাল সবজি চাষ করেন। এ বছর লালশাক বিক্রি করেছেন ৭০ হাজার টাকার।

আরও পড়ুন: দাম ভালো পাওয়ায় সুনামগঞ্জে দিন দিন বাড়ছে ভুট্টার চাষ

তিনি জানান, তার সাফল্যের পেছনে স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। মহিউদ্দিন বলেন, আমার খারাপ সময়ে স্ত্রী সেলাই মেশিন চালিয়ে টাকা জমিয়েছেন। কোচিং সেন্টারে চাকরি করে আমাকে সাপোর্ট দিয়েছেন। সুতরাং এটি বলা যায় যে, আমার স্ত্রীর পরামর্শে আজ আমি একজন স্বাবলম্বী কৃষক হতে পেরেছি। সবার উচিত জীবনের সংকটে নিজের স্ত্রীর সঙ্গে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করা।

এসি/ আই.কে.জে

করলা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250