রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী *** ৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী *** জ্যেষ্ঠ সাংবাদিক আমির খসরু মারা গেছেন, রাষ্ট্রপতির শোক *** গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে *** দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা *** এক মন্দিরেই ১০১ প্রতিমা, ৪ যুগের কাহিনিতে সাজছে ব্যতিক্রমী পূজামণ্ডপ *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপের আয়াসসহ ৪ জন ডিবি হেফাজতে

দাম ভালো পাওয়ায় সুনামগঞ্জে দিন দিন বাড়ছে ভুট্টার চাষ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪২ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

হাওর বেষ্টিত  সুনামগঞ্জ জেলায় বোরো ধানের চাষ বেশি হলেও এ জেলায় এবার ভুট্টা চাষ করা হয়েছে ৮২৩ হেক্টর জমিতে। গত বছর জেলার ৬১১ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছিল। যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ হাজার মেট্রিক টন। ধানের চেয়ে অধিক ফলন হওয়ায় কৃষকদের আগ্রহ বেড়েছে ভুট্টা চাষে।

কৃষকরা জানান, ভুট্টা চাষে কম খরচ, কম পরিশ্রম আর ধানের চেয়ে কম সময়ে ফসল গোলায় তোলা যায়। এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে গড়ে ৩০ থেকে ৩৫ মণ ভুট্টা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভুট্টা চাষ করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। যার কারণে প্রতি বছরই ভুট্টা চাষ বৃদ্ধি পাচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৬১১ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে ভুট্টা। এটি পোল্ট্রিফিড, গোখাদ্য, রুটি, বিস্কুট তৈরিতে ব্যবহার করা হয় এবং ভুট্টার গাছ শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ধর্মপাশা, তাহিরপুর, ছাতক, সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার, জগন্নাথপুর, দিরাই, জামালগঞ্জ, শাল্লা ও শান্তিগঞ্জ উপজেলায় বেশি ভুট্টা চাষ হয়।

আরও পড়ুন: বরই চাষে মাহবুবের বছরে আয় হবে ১২ লাখ টাকা

আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় ভুট্টার বাম্পার ফলন এবং দামও ভালো পাওয়ার আশা করছেন কৃষকরা।

এসি/ আই.কে.জে

ভুট্টা চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

🕒 প্রকাশ: ০১:১৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত

🕒 প্রকাশ: ১২:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৩ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250