রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় ঐক্যের পথে প্রধান বাধা বিএনপির কার্যক্রম: খেলাফত মজলিস *** দ্বিমুখী নীতি থেকে সরকার বের হয়ে না এলে কিসের ঐক্য: শফিকুর রহমান *** সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখতে হবে: নজরুল ইসলাম *** সাহস থাকলে গোপালগঞ্জে আসেন: যুবদলের নয়নকে উদ্দেশ করে ছাত্রলীগ নেতা *** টিসিবির সঙ্গে পাকিস্তানের টিসিপির ৫ বছরের সমঝোতা *** পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২: পুলিশ *** ৫ মাত্রার ভূমিকম্পের পর ৪০টি আফটারশক, ক্ষতিগ্রস্ত লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর *** সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক *** স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি *** ফারজানা রূপা ও শাকিল আহমেদকে মুক্তির আহ্বান জাতিসংঘের

ছাতা সেজে পাখির অভিনব শিকার!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিজের শিকারকে বাগে আনার জন্য কত রকম কৌশলই না অবলম্বন করে প্রাণীকূল। ব্ল্যাক এগ্রেটস বা কালো সারস নামক এক শ্রেণির আফ্রিকান সারস পাখিও তেমনি এক অভিনব কৌশল বেছে নিয়েছে মাছ শিকারের জন্য।

তারা নিজেদের ডানাকে ছাতার মতো মেলে ধরে। এর ফলে শুধু যে তাদের তীক্ষ্ণদৃষ্টিই ঢাকা পড়ে, তা নয়; নিরাপত্তার ধোঁকা দিয়ে মাছগুলোকে এর নিচে চলে আসতেও প্রলুব্ধ করে।

লম্বা পদযুক্ত এই পাখি অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে যায় এবং নিজের ডানা ছড়িয়ে ছাতার মতো করে ফেলে, যেন আলো প্রবেশ করতে না পারে। যদিও আফ্রিকান কালো সারসদের এই অদ্ভুত কৌশল ব্যবহারের কারণ এখনো স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীরা মনে করেন, কৌশলটির মাধ্যমে পাখিটি নানা সুবিধা পেয়ে থাকে।

তবে সবচেয়ে পরিচিত কারণটি হলো, ছোট মাছেরা বড় শিকারিদের কাছ থেকে লুকিয়ে থাকতে চায়। ফলে তারা কালো সারসের ডানার নিচে এসে আশ্রয় নেয় এবং উল্টো নিজের মৃত্যুর দিকেই ধাবিত হয়।

আরো পড়ুন : কাককে সবচেয়ে বুদ্ধিমান পাখি বলা হয়, কিন্তু কেনো?

ডানার ছায়ার কারণে এই পাখি ভালো করে মাছ লক্ষ্য করতে পারে এবং নিজেদের লম্বা চঞ্চুর সাহায্যে পানি থেকে শিকার তুলে নেয়।

যুক্তরাষ্ট্রের সানি কলেজ অব এনভার্নমেন্টাল সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রির ইমেরিটাস অধ্যাপক বিল শিল্ডস বলেন, ‘সারস পাখিরা সাধারণত মাটির নিচের ছোট আকৃতির শিকারের দিকেই বেশি নজর দেয়। তাই এটা তাদের শিকারি কৌশলের একটি অংশ।’

তবে মজার ব্যাপার হলো, আফ্রিকান সারস পাখির পায়ের রঙ হলুদ হওয়ায় তা সহজেই শিকারকে তাদের লক্ষ্য থেকে ঘুরিয়ে দিতে সক্ষম। অন্যান্য সারসের ক্ষেত্রেও এমনটা ঘটলেও আফ্রিকান কালো সারসদের এই ‘ক্যানোপি ফিডিং’ কৌশলই তাদের দক্ষতা বাড়িয়ে তুলেছে। ফলে শিকারের জন্য তারা অধিকাংশ সময় এই পদ্ধতিই অনুসরণ করে।

তবে পাখির ডানার ছায়া ও পায়ের হলুদ উজ্জ্বল রঙ মিলে মাছকে আরও প্রলুব্ধ করে মৃত্যুর দিকে টেনে আনতে পারে বলেও কেউ কেউ মনে করেন। নিজেদের এই অসাধারণ কৌশলই কালো সারসকে নিঃসন্দেহে প্রাণীজগতের এক অন্যতম গুপ্ত শিকারির পরিচিতি দিয়েছে।

এস/ আই. কে. জে/ 



ব্ল্যাক এগ্রেটস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250