শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গড়তে ইরানের কাছে অর্থ চাইলেন জেনারেল ডাল্লা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৭ পূর্বাহ্ন, ২১শে জুন ২০২৫

#

বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াথ ডাল্লা (ডানে কালো জ্যাকেট)। ছবি: সংগৃহীত

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াথ ডাল্লা ইরানের কাছে বিপুল অর্থ সহায়তা চেয়েছেন। সিরিয়ায় আবারও ইরানি প্রভাব প্রতিষ্ঠা করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক কার্যক্রম শুরু করাই তার লক্ষ্য। একটি সিরিয়ান নিরাপত্তা সূত্র ও সাবেক সরকারি কর্মকর্তারা কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে এ তথ্য জানিয়েছেন।

জেনারেল ডাল্লা সিরিয়ার চতুর্থ ডিভিশনের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। এ ডিভিশন ইরান-সমর্থিত আসাদ সরকারের অভিজাত গার্ড হিসেবে পরিচিত। ডাল্লা ইরানের কাছ থেকে শত শত মিলিয়ন ডলার চেয়েছেন, যাতে আসাদ সরকারের বিলুপ্ত সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি নতুন মিলিশিয়া গঠন করে বর্তমান সরকার ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো যায়।

২০২৩ সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীদের হাতে আসাদ সরকার পতনের পর ডাল্লাসহ বহু আলাওয়ি নিরাপত্তা কর্মকর্তা লেবাননে পালিয়ে যান। আলাওয়িরা শিয়াপন্থী ইসলামের একটি উপধারা, যারা ১৯৬৩ সালের অভ্যুত্থানের পর থেকে সিরিয়ার সুন্নি সংখ্যাগরিষ্ঠ সমাজের ওপর প্রভাব বিস্তার করে আসছিল।

ডাল্লা মনে করেন, আলাওয়িদের ঐক্যবদ্ধ করতে এবং ইরানের সহায়তায় প্রতিরোধ গড়ে তুলতে ইসরায়েল-ইরান যুদ্ধ একটি সুবর্ণ সুযোগ। তিনি ইরান-সমর্থিত পুরোনো প্রক্সি গোষ্ঠীগুলোকে পুনরায় সক্রিয় করতে চান। বিশেষ করে দক্ষিণ সিরিয়ায়, যেখান থেকে অতীতে ইসরায়েলের ওপর রকেট হামলা চালানো হতো।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250