বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’ *** বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী *** বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ—ইউনূস আমলের অসম চুক্তি থেকে মার্কিন পণ্য কেনার দায় *** আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের মামলা *** জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর কথা ভাবছে ইসি

বেইলি রোডে আগুন: সরকার চাইলে তদন্ত করবে র‌্যাব

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

র‌্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, সরকার যদি চায় এখানে র‌্যাবকে তদন্তের ক্ষেত্রে প্রয়োজন, তবে আমরা তদন্ত করব। আমাদের ইন্টেলিজেন্স উইং ইতোমধ্যে কাজ শুরু করেছে।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনার কারণ কী। অক্সিজেনের অভাবে বা শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। আগুনে পুড়ে মৃত্যুর সংখ্যা কম। 

শুক্রবার (১লা মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এটা আবাসিক ভবন, করা হয়েছে বাণিজ্যিক। এক্ষেত্রে আপনারা তদন্ত করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা আবাসিক ভবন ছিল না-কি বাণিজ্যিক ভবন ছিল সেটি সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্ত করে দেখবে। কোনো ব্যত্যয় থাকলে তারা সেটি খতিয়ে দেখবে। 

র‌্যাবের ডিজি বলেন, সরকার যদি বলে যে, এখানে তদন্ত করা প্রয়োজন, সবকিছু নিয়মতান্ত্রিক করা হয়েছিল কি-না, তাহলে আমরা সেটি তদন্ত করে দেখব। কী উদ্দেশ্যে ভবনটি করা হয়েছিল, আর কী কাজে ব্যবহার করা হয়েছিল, খতিয়ে দেখলে বের হবে।

আরও পড়ুন: বেইলি রোডে আগুন: ২৫ হাজার টাকা করে পাবেন নিহতরা

তিনি বলেন, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। সেখানে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে আপাতত ধারণা করা হচ্ছে। আগুন যখন প্রাথমিক পর্যায়ে ছিল, তখন তারা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে আরও বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। 

খুরশীদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আমাদের যদি মনে হয় এখানে ইনভেস্টিগেশন করা প্রয়োজন, তাহলে আমরা সেটি করব। 

এসকে/


র‌্যাব বেইলি রোডে আগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের শাখাসমূহ নিয়ে ডাচ-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত

🕒 প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত

🕒 প্রকাশ: ০৭:২৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250