শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মোদিকে নিয়ে মন্তব্য করে বিপাকে গায়িকা, গ্রেফতারের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৭ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রশ্ন তোলায় আইনি জটিলতায় পড়েছেন ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। গতকাল শুক্রবার (৬ই ডিসেম্বর) এলাহাবাদ হাইকোর্ট তার আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছে। ফলে যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্ট নেহা সিংহ রাঠৌরের করা আগাম জামিনের আবেদনটি নাকচ করে দিয়েছে। মূলত পেহেলগাম হামলা ইস্যুতে মোদিকে দায়ী করে মন্তব্য করার পর লখনৌসহ রাজ্যের বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। এসব আইনি ঝামেলা থেকে রক্ষা পেতে তিনি আগাম জামিন চাইলে তা গ্রহণযোগ্য হয়নি।

চলতি বছরের এপ্রিলে পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকার ও মোদিকে দায়ী করেছিলেন নেহা। 

তিনি প্রশ্ন তুলেছিলেন, সরকারের কাছে আমি কী নিয়ে প্রশ্ন তুলব? শিক্ষা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলো এখন আর গুরুত্ব পাচ্ছে না। দেশে জাতীয়তাবাদের রাজনীতি আর হিন্দু-মুসলিম বিভেদ যখন তুঙ্গে, তখন মানুষ প্রাণ হারাচ্ছে। আমি কি তবে সরকারের (মোদির) বদলে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রশ্ন করতে যাব? কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।  

তার এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং সরকার সমর্থকরা আইনি ব্যবস্থা নেয়।

নিজের মন্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে নেহা সিংহ রাঠৌর দাবি করেছেন, একজন স্বাধীন নাগরিক হিসেবে সরকারের নিরাপত্তা ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তার রয়েছে। পেহেলগামে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। জানান, তিনি কোনো উস্কানিমূলক গান গাননি, কেবল প্রশ্ন তুলেছিলেন। তবে আদালত তার জামিন না দিয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে।

জে.এস/

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেহা সিংহ রাঠৌর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250