শুক্রবার, ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির *** মোমবাতিতে আলোকিত গারো পাহাড়, শেষ হলো ফাতেমা রানীর তীর্থ উৎসব *** স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি *** পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: ‘গুড বিহেভিয়ার রুল’ রক্ষা করল মেসিকে *** হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি *** রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু *** ‘পরবর্তী নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা মেনে নিতেও বিএনপিকে প্রস্তুত থাকতে হবে’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগে কী তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানালেন মাহফুজ আনাম *** ‘ইউনিফর্মধারীদের ধাওয়ায় তাহসিফ নদীতে ঝাঁপ দেন’—দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ হতে পারছে না পিবিআই *** দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল

সাবেক ১৪ মন্ত্রী-এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ২৯শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ক্ষমতাচ্যুুত আওয়ামী লীগ সরকারের সাবেক ৬ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যসহ মোট ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার (২৯শে আগস্ট) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া মন্ত্রীরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম।

এছাড়া নিষেধাজ্ঞা পাওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন- ছলিম উদ্দিন তরফদার সেলিম, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, কাজিম উদ্দিন, নুর-ই-আলম চৌধুরী ও জিয়াউর রহমান।

এর আগে, দুদকের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান দেশত্যাগে নিষেধাজ্ঞার এ আবেদন করেন।

এতে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকায় এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন, এমন খবর পাওয়ায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার প্রয়োজন।

ওআ/কেবি

মন্ত্রী-এমপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির

🕒 প্রকাশ: ১০:২৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

মোমবাতিতে আলোকিত গারো পাহাড়, শেষ হলো ফাতেমা রানীর তীর্থ উৎসব

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে ‘ঘেরাও’ করার হুমকি

🕒 প্রকাশ: ০৯:০০ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

পঞ্চম হলুদ কার্ড, তবুও নিষেধাজ্ঞা নেই: ‘গুড বিহেভিয়ার রুল’ রক্ষা করল মেসিকে

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি

🕒 প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ৩০শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250