রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

পাকিস্তানসহ ৪ দেশে বন্ধ হচ্ছে ভয়েস অব আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৯ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভয়েস অব আমেরিকা (ভিওএ)-এর বেশ কয়েকটি বিদেশি অফিস বন্ধের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে মার্কিন প্রশাসন। তথ্যসূত্র: সামা টিভি। 

এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র-তহবিলপ্রাপ্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পরিসর সীমিত করার প্রশাসনের চলমান প্রচেষ্টার আরেক ধাপ হিসেবে দেখা হচ্ছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৫শে নভেম্বর তারিখের একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছেন ভিওএ-এর মূল সংস্থার প্রধান ও ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ক্যারি লেক। নথিতে ছয়টি বিদেশি সংবাদ ব্যুরো এবং চারটি বিদেশি মার্কেটিং অফিস বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ আছে।

বন্ধ হতে যাওয়া অফিসগুলোর মধ্যে রয়েছে—

জাকার্তা (ইন্দোনেশিয়া)

ইসলামাবাদ (পাকিস্তান)

নাইরোবি (কেনিয়া)

প্রাগ (চেক প্রজাতন্ত্র)

এ ছাড়া জার্মানি, থাইল্যান্ড এবং বতসোয়ানায় ভিওএ রেডিও স্টেশনগুলোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, প্রয়োজন হলে ঠিকাদারদের মাধ্যমে সম্প্রচার চালানো হতে পারে, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হলো ভিওএ-এর বৈশ্বিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমানো।

জে.এস/

ভয়েস অব আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250