মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

এমবাপের ফেরার ম্যাচে হারলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিবর্ণ পারফরম্যান্সে লিলের মাঠ থেকে হারের হতাশা নিয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বুধবার (২রা অক্টোবর) রাতে ১-০ গোলে জিতেছে লিল। তাদের জয়ের নায়ক জোনাথন ডেভিড, প্রথমার্ধে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি।

যেকোনো প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হলো রিয়াল ও লিল। দুই দলের প্রথম দেখাতেই ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিলো লিল।

২০২৩ সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে হারের তেতো স্বাদ পেলো প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও থেমেছে এখানেই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর প্রথম কোনো লড়াইয়ে গোল করতে পারলো না তারা।

আরো পড়ুন : শৃঙ্খলা ভেঙে আর্জেন্টিনার দুই ম্যাচে নিষিদ্ধ এমি মার্তিনেজ

এদিন চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েন এন্দ্রিক (১৮ বছর ৭৩ দিন)।

ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রিয়াল। তবে বিরতির ঠিক আগে গোলের দেখা পায় লিল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কানাডার ফরোয়ার্ড ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

আক্রমণে ধার বাড়াতে ৬১তম মিনিটে ডিফেন্ডার এডার মিলিটাওয়ের জায়গায় চোট কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপে এবং এন্দ্রিককে তুলে লুকা মদ্রিচকে নামান রিয়াল কোচ। কিন্তু কেউই পারেননি নিজেকে মেলে ধরতে। ম্যাচে আর কেউই জালের দেখা পায়নি।

দুই রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে চলে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই উঠে এসেছে লিল।

এস/কেবি

রিয়াল মাদ্রিদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250