সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি

‘পাস করিয়ে দিন, না হলে বিয়ে দিয়ে দেবে’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাবা পেশায় একজন কৃষক। পরিবারের সামর্থ্য নেই পড়ানোর। এবার পাস না করলে বিয়ে দিয়ে দেবে। তাই দয়া করে যেন পাস করিয়ে দেওয়া হয়। ভারতের বিহারের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষার খাতায় এমনই অনুরোধ করলেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলা হয়, বিহারের আরা মডেল স্কুলের খাতা দেখছিলেন পরীক্ষক। তখনই তার নজরে আসে ওই লেখা। পরীক্ষার্থী কিশোরী লিখেছেন, ‘আমার বাবা একজন কৃষক। আমাদের পক্ষে শিক্ষার ভার বহন করা সম্ভব হচ্ছে না। আর তাই তারা চান, আমরা যেন পড়াশোনা না করি। বলেই দেওয়া হয়েছে, ভালো নম্বর না পেলে আর পড়ানো হবে না এবং বিয়ে দিয়ে দেওয়া হবে। আমার সম্মান বাঁচান। আমি এক দরিদ্র পরিবারের মেয়ে।’

আরো পড়ুন : পৃথিবীর প্রাচীনতম রুটি, যার বয়স আট হাজার বছর!

স্বাভাবিকভাবেই এমন লেখা পড়ে অবাক পরীক্ষকরা। তাদের দাবি, যে যা ইচ্ছে লিখতে পারে। কিন্তু এর সঙ্গে নম্বরের কোনও সম্পর্ক নেই।

এক শিক্ষক বলেন, ‘আমরা ওদের পাস করাতে পারব না। কেবল সঠিক উত্তর হলেই নম্বর দেওয়ার সুযোগ থাকে। এমন কথা লিখলে তা কেটে দিয়ে শূন্য দেওয়া ছাড়া আর উপায় নেই।’

সূত্র : ইন্ডিয়া টুডে

এস/  আই.কে.জে


পরীক্ষক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250