মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

লঞ্চে নারীদের মারধর নিয়ে দুই অভিনেত্রীর ক্ষোভ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ১১ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

'মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের' অভিযোগ তুলে সম্প্রতি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করা এমভি ক্যাপ্টেন নামের একটি লঞ্চে একাধিক নারীকে প্রকাশ্যে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৯ই মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রকাশ্যে নারীদের এভাবে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। 

এবার এ বিষয়ে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় দুই অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও রুকাইয়া জাহান চমক। ‘দাগি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হওয়া অভিনেত্রী সুনেরাহ নিজের ফেসবুকে এ ঘটনার ছবি দিয়ে স্ট্যাটাস দিয়েছেন। ক্যাপশনে এ ঘটনায় বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন, ‘বিরক্তির সীমা থাকা দরকার।’ 

এ ঘটনায় আরেক অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও মুখ খুলেছেন। সামাজিক মাধ্যমে সেই ঘটনার দুটি ছবি প্রকাশ করে চমক লেখেন, ‘এ পুকি ভাইটিকে ভাই হিসেবে একটু আপ্যায়ন করা দরকার। ভাইয়ের ক্ষমতা বোধহয় একটু বেশি হয়ে গেছে!’

এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেহাল আহমেদ জিহাদ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এমন পরিস্থিতিতে নারীদের নিরাপত্তা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এইচ.এস/

ক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250