শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্রেতাদের স্বস্তি দিচ্ছে শিক্ষার্থীদের বিনা লাভের বাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৪ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাজার সিন্ডিকেট ভাঙতে নারায়ণগঞ্জে চালু হয়েছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিনা লাভের বাজার’। সোমবার (২১শে অক্টোবর) সকাল থেকে শহরের চাষাঢ়া কলেজ রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা এই বাজার চালু করে।

বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রতিদিন এই বাজার চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে প্রথমদিন হিসেবে তাদের ছোট পরিসরে চালু হয়েছে। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারটিতে আকারভেদে লাউ ৫০-৬০ টাকা, প্রতি পিস ডিম ১৩ টাকা, প্রতিকেজি আলু ৫০ টাকা, পেঁয়াজ ১১৫ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা, শসা ৫০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, প্রতি পিস লেবু ৫ টাকা, বাতাবি লেবু ১০ টাকা, প্রতি আঁটি ডাটা শাক ১০ টাকায় বিক্রি হচ্ছে। ক্রেতাদের যতটুকু প্রয়োজন তারা ততোটুকুই ক্রয় করতে পারছেন। যা নিয়ে ভীষণ খুশি তারা।

আরো পড়ুন : সাত বছর পর চাকরি ফিরে পেলেন দুই শিক্ষক

বাজারটিতে পণ্য কিনতে আসা ইসরাফিল হোসেন নামের এক ক্রেতা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামে একজন গরিব মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বাজারে এসে দেখলাম, যে পুঁইশাক বাজারে ৮০ টাকায় কিনতে হয় এখানে তা ৩০ টাকায় পাচ্ছি। পুঁইশাকের পাশাপাশি ডিম-মরিচ কিনলাম। সবকিছুরই দাম কম। শিক্ষার্থীরা ভালো একটি উদ্যোগ নিয়েছে। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফারদিন শেখ গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে আমরা এই বাজার কার্যক্রম শুরু করেছি। আমরা ছাত্র আন্দোলনের শুরু থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, সর্বশেষ বিনা লাভের বাজারের কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি আরও বলেন, বাজার মনিটরিং করতে গেলেই অনেক ক্রেতা ক্ষোভ নিয়ে আমাদের বলেন আমাদের কারণে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। তখন এইসব কথা শুনে নিজের বিবেকে বাধা দেয়। এ থেকেই আমাদের ছোট্ট প্রয়াস। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এস/  আই.কে.জে


শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250