শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

রাজধানীর জনবহুল স্থানে বিনামূল্যে মিলবে ওয়াসার খাবার পানি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রচন্ড গরমে রাজধানীবাসীর পানির চাহিদা পূরণে বেশ কয়েকটি জনবহুল স্থানে বিশেষ ব্যবস্থাপনায় বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে ঢাকা ওয়াসা । প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সেবা পাবে নগরবাসী।

ঢাকা ওয়াসার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশে তীব্র দাবদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূন্যতার শঙ্কা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।

ঢাকা মহানগরীতে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি দেওয়ার বিষয়ে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, যতোদিন তীব্র দাবদাহ চলমান থাকবে ততদিন ওয়াসা ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলোতে বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে।

এইচআ/

রাজধানী ঢাকা ওয়াসা বিনামূল্যে পানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250