রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

তাপমাত্রা আরো কমবে, বাড়তে পারে শীত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ১০ই নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের দিকে মৃদু ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে গত কিছুদিন ধরে। এতে কিছুটা শীতও অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রাতের তাপমাত্রা কমার কারণেই এমনটা হচ্ছে। 

আবহাওয়াবিদেরা বলছেন, আগামী আজ সোমবার (১০ই নভেম্বর) ও আগামীকাল মঙ্গলবারও রাতের তাপমাত্রা কিছুটা কমার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর আবার তা কিছুটা বাড়তে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘সারাদেশে অঞ্চলভেদে রাতের তাপমাত্রা এক থেকে পাঁচ ডিগ্রি কমেছে। ফলে রাতে বা ভোরে কিছুটা শীত শীত অনুভূতি হচ্ছে। আজ থেকে দুইদিন তাপমাত্রা কমার প্রবণতা থাকতে পারে। তবে কমলেও তা খুব বেশি নয়। এরপর আবার কিছুদিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ১৯শে নভেম্বরের পর আবার সারাদেশে তাপমাত্রা কমতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ।

জে.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250