মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

ইব্রাহিম হয়ে ঈদে আসছেন নিরব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৪ অপরাহ্ন, ২২শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে ঈদকেন্দ্রিক। গত বছর রোজার ঈদে ১১টি সিনেমা মুক্তি পেলেও, পরের দুই ঈদে সংখ্যাটি নেমে আসে অর্ধেকে। তবে এ কোরবানির ঈদে হিড়িক পড়েছে সিনেমা মুক্তির। তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক সিনেমা। এ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা এসেছে ১০টি সিনেমার।

গতকাল বুধবার (২১শে মে) ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হলো ‘শিরোনাম’ সিনেমার। এতে জুটি হয়ে অভিনয় করেছেন নিরব হোসেন ও ববি হক। সিনেমাটির পরিচালক অনিক বিশ্বাস।

বছরের শুরুতে জানা গিয়েছিল, থ্রিলার ঘরানার গোলাপ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন নিরব। সেই সিনেমা মুক্তির আগেই ইব্রাহিম হয়ে হাজির হচ্ছেন তিনি। শিরোনামে নিরব থাকছেন ইব্রাহিম চরিত্রে। ফার্স্ট লুক পোস্টারে লম্বা চুল, চোখে কালো সানগ্লাস, গলায় একাধিক চেন আর কালো জ্যাকেটের মিশেলে দেখা গেল নিরবকে।

সিনেমাটি নিয়ে নিরব বলেন, ‘শিরোনাম-এর গল্পটা বেশ তাৎপর্যপূর্ণ। সমসাময়িক অনেক বিষয় এতে উঠে আসবে। থাকবে সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা। এবার ঈদে দর্শকদের জন্য উপভোগ্য একটি সিনেমা হবে এটি।’

এইচ.এস/

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250