শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ওমানে আজ তৃতীয় দফায় বৈঠকে বসছে ইরান-আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২৬শে এপ্রিল ২০২৫

#

তেহরানের চলমান পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৃতীয় দফার পরোক্ষ আলোচনার জন্য আজ শনিবার (২৬শে এপ্রিল) ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসছেন ইরান ও আমেরিকার শীর্ষ আলোচকরা। আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় ইরানের কূটনৈতিক ও টেকনিক্যাল বিশেষজ্ঞ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

শনিবারের আলোচনায় আমেরিকার প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। খবর এএফপির।

এএফপির খবরে বলা হয়, গত ১২ই এপ্রিল দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ওমানের মধ্যস্থতায় এর আগে মাস্কট ও ইতালির রোমে দুই দফা আলোচনা হয়েছে। গত সপ্তাহে আরাগচি বলেছেন, তারা শনিবারের আলোচনা গুরুত্বের সঙ্গে শুরু করবেন। যদি অন্যপক্ষও গুরুত্ব দিয়ে আলোচনায় যোগ দেয়, তাহলে আলোচনায় অগ্রগতির আশা রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের অংশ হিসেবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শনিবার ওমানের বৈঠকে উইটকফ নিজেই উপস্থিত থাকবেন। এখানেই তিনি গত ১২ই এপ্রিল আরাগচির সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন। 

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, পরবর্তী আলোচনা শনিবার ওমানে অনুষ্ঠিত হবে এবং এটা হবে কারিগরি দলের প্রথম বৈঠক। 

এইচ.এস/

ইরান-আমেরিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250