রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ফিরলে দেশে আত্মগোপনে থাকা সাবেক এমপিদের অবস্থান কী হবে, জানালেন নেত্রীকে *** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা

এসএসসি পরীক্ষায় মেয়ের চেয়ে মা এগিয়ে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৩ই মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন।

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছরে এসএসসি পরীক্ষায় বসেছিলেন মা নুরুন্নাহর বেগম ও মেয়ে নাসরিন। ফল প্রকাশের পর দেখা গেছে, মা পেয়েছেন জিপিএ ৪.৫৪ এবং মেয়ে ২.৬৭। এমন ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। মা-মেয়েকে একনজর দেখতে ভিড় করছেন প্রতিবেশীসহ দূরের মানুষ।

মা জেলার নাসিরনগর উপজেলার চাতলাপাড় ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য নুরুন্নাহার বেগম বলেন, অনেক বাঁধা পেরিয়ে এই এগিয়ে চলা, তিনি আরও পড়তে চান।

পড়াশোনার কোনো বয়স নেই মন্তব্য করে তিনি বলেন, মেয়ের সঙ্গে এসএসসি পাশ করে অত্যন্ত খুশি। দুই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। 

আরো পড়ুন: উচ্চমাধ্যমিকে ভর্তি: আবেদন শুরু হতে পারে ২৬শে মে

এই সময় এসে পড়াশোনা কেন, এমন প্রশ্নে তিনি বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়। পরে আর পড়াশোনা চালিয়ে যাওয়া হয়নি। নিজের ইচ্ছা থাকায় পরিবারের সদস্যদের অনুমতি নিয়ে আবারো শুরু করি।স্থানীয় নির্বাচনে দুই জয়ী এই নারী বলেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই বলে মনে করি।

নুরুন্নাহারের ছোট ভাই স্বপন আহমেদ বলেন, বোনের পাস করার খবরে কী যে খুশি হয়েছি তা বলে বোঝানো যাবে না। একই সঙ্গে ভাগনির পাস করলেও তার খবরটি ফেসবুকে পোস্ট না করে বোনেরটি করেছি। 

এসি/


এসএসসি পরীক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250