মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ *** মতপ্রকাশের স্বাধীনতা মানে সহিংসতা উসকে দেওয়া নয়: ইইউ রাষ্ট্রদূত *** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

মানুষের মতো কথা বলে কাক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

আপনি কি কখনো কথা বলা কাক দেখেছেন? কাক বলতে সাধারণত মনে হয় শুধু কা কা ডেকে বিরক্ত করার পাখি। কিন্তু সেই কা কা বলা প্রাণীটা যদি হঠাৎ আপনার নাম ধরে ডাকে, আর সেটা যদি হয় কোনো মানুষের কণ্ঠে! তাহলে চমকে উঠবেন নিশ্চয়ই।

কিন্তু রাশিয়ার রাজধানি মস্কোর কাছে একটি চিড়িয়াখানায় ১৪ বছরের কাক কারলুশা পুরো ব্যাপারটাই অন্যরকম করে তুলেছে। সে শুধু ডাকেই না, কথা বলে, মজা করে, আর এমনভাবে মানুষের কথা নকল করে যে, সবাই তাক লেগে যায়!

চিড়িয়াখানার এক কর্মচারীকে তো কারলুশা এমনভাবে চমকে দিয়েছিল যে তিনি প্রথমে বুঝতেই পারেননি, এটা কাক না কি তার বস! কারলুশা যখন প্রথমবার নাম ধরে ডাকতে শুরু করল, তখন সেই কর্মচারী নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলেন না।

চিড়িয়াখানার প্রধান আনা পোনোমারেভা বলেন, আমরা ওকে শেখাইনি, সে নিজেই বেছে নিয়েছে চিড়িয়াখানা প্রধানের কণ্ঠ। আর প্রথম শব্দ ছিল পাশা!

কারলুশার কথা বলার দক্ষতা এতই নিখুঁত যে সে কণ্ঠস্বরের ব্যক্তিত্ব ও সুর অনুকরণ করতে পারে। আনা নিজেও প্রায়ই বিভ্রান্ত হন, যখন কারলুশা তার নাম ধরে ডাকে। শুধু তাই নয়, কারলুশা প্রায়ই টিভি সিরিজ আর বিজ্ঞাপনে অংশ নেয়। শ্যুটিংয়ের সময় অনেক মজার ঘটনা ঘটে। যেমন, কারলুশা কেবল কথা বলে না, সঠিক সময়ে হাসতেও জানে। কোনো শুটিংয়ে থাকলে সে অভিনেতাদের কৌতুকে হাসে, আর সেটা এতটাই স্বাভাবিক যে শুটিং সেটের সবাই মুগ্ধ হয়ে যায়। রাশিয়ার অভিনেতা ইউরি স্টয়ানোভের কৌতুকের প্রতিক্রিয়ায় কারলুশার সেই হাসি পুরো শুটিং সেটকেই মাতিয়ে তোলে।

আরো পড়ুন : মৃত ভেবে দাহ করা ব্যক্তি শ্রাদ্ধানুষ্ঠানে বাড়ি ফিরলেন নিজেই!

কিন্তু কারলুশা মোটেও সহজ স্বভাবের পাখি নয়। আনা জানালেন, সে খুবই জেদি। অন্য কেউ কাছে আসতে চাইলে ঠোকর দেয়, শুধু আমিই ওকে আদর করতে পারি। খাবার খেতেও তার আলাদা মজা! সে খাবারকে শুধু পেট ভরানোর জন্য নয়, বিনোদনের অংশ হিসেবেই নেয়। সে খাবার লুকায়, আবার বের করে। একেবারে মানুষের ন্যায় স্বভাব।

কারলুশার এই অনন্য প্রতিভা আর দুষ্টুমি মিলে তাকে করেছে চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। দর্শনার্থীরা আসে শুধু কারলুশার কথা শোনার জন্য। সে তো আর সাধারণ কাক নয়, সে যে এক প্রকৃত স্টার। কারলুশা ছাড়া কভচেগ অ্যানিমেল স্টুডিওর আরও অনেক প্রাণী বিভিন্ন টিভি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, আর অনুষ্ঠানেও অংশ নেয়।

এস/ আই.কে.জে/

কাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250