শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক গণপূর্তমন্ত্রীসহ ৫১ জনের নামে মামলা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা। মামলায় তার বড় ছেলে সাবেদুর রহমান সসুসহ ২০ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও ২৫-৩০ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

মামলার বাদী উপজেলার কাটাছরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সম্পাদক মো. ইউছুফ মিয়া। রোববার (২৪শে নভেম্বর) জোরারগঞ্জ থানায় মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২২ সালের ১২ই ফেব্রুয়ারি মামলার বাদীকে হত্যা করার জন্য হামলা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের বিষয়ে প্রতিবাদ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে এ হামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম খোকন (৫২), মো. আশরাফ (২৮), মো. আরিফ (৩৫), মো. কাশেম পিটার (৬২), মো. জিয়া উদ্দিন গাজী (৩০) প্রমুখ।

আরও পড়ুন: সাড়ে ৩ ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় পৌঁছালো পরীক্ষামূলক ট্রেন

মামলার বাদী যুবলীগ নেতা মো. ইউছুফ মিয়া গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সক্রিয়ভাবে ১২ বছর রাজনীতি করার পরও দলীয় কোন্দলের কারণে সাত মামলার আসামি হয়েছি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে মামলাগুলো হয়েছে। বর্তমানে একটি ছাড়া বাকি মামলাগুলোতে জামিনে রয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার গণমাধ্যমকে জানান, ২০২২ সালে হামলার ঘটনায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রধান আসামি করে মো. ইউছুফ মিয়া বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসি/কেবি

গণপূর্তমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250