শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

কেন অভিষেকের বিশেষ দিনে পাশে নেই ঐশ্বরিয়া-আরাধ্য

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৫ পূর্বাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছরখানেক ধরে জল্পনা, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে নাকি চিড় ধরেছে। শোনা গিয়েছিল, মেয়েকে নিয়ে নাকি শ্বশুরবাড়ি ছেড়ে মায়ের সঙ্গে থাকেন ঐশ্বরিয়া। সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে অভিষেকের সঙ্গে দেখা যায়নি অভিনেত্রীকে। যার জেরে আবারও বিচ্ছেদ নিয়ে জল্পনা ঘনীভূত হলো। খবর হিন্দুস্তান টাইমসের।

প্রায় ২৫ বছরের অভিনয় জীবনে এবার প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক বচ্চন। স্বাভাবিকভাবেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগঘন হয়ে পড়েন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। কিন্তু তার এই বিশেষ দিনেও দেখা মিলল না তার স্ত্রী ও কন্যার। যদিও অনুষ্ঠানে হাজির ছিলেন অভিষেকের মা জয়া বচ্চন, দিদি শ্বেতা বচ্চন ও ভাগ্নি নব্যা নভেলি নন্দা।

মঞ্চে পুরস্কার নিতে উঠে স্ত্রী ও কন্যার কথা উল্লেখ করেন অভিনেতা। শুধু তা-ই নয়, এই পুরস্কার বাবা অমিতাভ বচ্চন ও মেয়ে আরাধ্যাকে উৎসর্গ করেন অভিষেক। কিন্তু সঙ্গীর এমন এক বিশেষ দিনেও এলেন না ঐশ্বরিয়া!

তাহলে কি সত্যিই সম্পর্কে ভাঙন ধরেছে? চিড় কি এতই গভীর যে তা আর মেরামত করাও সম্ভব নয়? ঐশ্বরিয়ার অনুপস্থিতিতে অনুরাগীদের মনে এমনই বহু প্রশ্ন। 

সামাজিকমাধ্যমে এক অনুরাগী লেখেন, ‘অনুষ্ঠানে ঐশ্বরিয়া ও আরাধ্যা নেই কেন?’ অন্য একজন মন্তব্য করেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নারীই উপস্থিত নেই।'

গত এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক-ঐশ্বরিয়া বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে তারা প্রকাশ্যে এই বিষয়ে কোনো কথা বলেননি কখনো। উল্টো বারবার সেই গুঞ্জনে জল ঢালারই চেষ্টা করেছেন। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঐশ্বরিয়া-আরাধ্যর অনুপস্থিতি আবারও একই প্রশ্ন তুলছে।

জে.এস/

অভিষেক বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250