শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

চালক ছাড়াই ৭০ কিলোমিটার চলল ট্রেন, ঘটেনি হতাহতের ঘটনাও!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনা চালকে প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করেছে ভারতের একটি মালবাহী ট্রেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ট্রেনটিকে দ্রুত গতিতে বেশ কয়েকটি স্টেশন অতিক্রম করতে দেখা যায়। এতে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, রোববার (২৫শে ফেব্রুয়ারি) পাথরের টুকরো নিয়ে ট্রেনটি যাচ্ছিল ভারতের জম্মু থেকে পাঞ্জাবে। 

মালবাহী ট্রেনটি চালক ছাড়া ৭০ কিলোমিটারের (৪৩.৪ মাইল) বেশি ভ্রমণের ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে ভারতীয় রেলওয়ে। 

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটি চালক ছাড়াই জম্মু ও কাশ্মীরের কাঠুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর জেলা পর্যন্ত চলেছিল। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে ট্রেনটি থামানো হয় এবং কেউ আহত হয়নি। 

রেল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) জানায়, রোববার স্থানীয় সময় ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে। ৫৩টি ওয়াগনের ট্রেনটি পাথরের কুচি বহন করছিল। জম্মু থেকে পাঞ্জাব যাওয়ার পথে কাঠুয়াতে থামে ট্রেনটি, কর্মকর্তা-কর্মচারী বদলানোর জন্য। 

আরও পড়ুন: এক ফ্রেমে দেখা মিললো বিশ্বের সবচেয়ে লম্বা পুরুষ ও খর্বাকার নারী

রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনের চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর এটি রেলপথের একটি ঢাল ধরে নামতে শুরু করে। ট্রেনটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল এবং থামার আগে প্রায় পাঁচটি স্টেশন অতিক্রম করে। 

চলন্ত ট্রেন সম্পর্কে সতর্ক হওয়ার পরপরই কর্মকর্তারা ওটার পথের রেল ক্রসিং বন্ধ করে দেন। রেল কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছেন, একজন রেল কর্মকর্তা ট্রেন থামানোর জন্য ট্র্যাকে কাঠের ব্লক রাখেন। তারপর ট্রেনটি থামানো সম্ভব হয়।

কাঠের ব্লকই ট্রেনের গতি কমাতে সাহায্য করেছে। রেলওয়ে কর্তৃপক্ষ পিটিআইকে জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কাঠুয়ায় ট্রেনটি থামার পরে আবার চলা শুরুর সঠিক কারণ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু, বিবিসি

এসকে/ 

ভারত ট্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250