মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রযোজকদের সমঝোতা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৩শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহ থেকে টিকিট বিক্রির সঠিক হিসাব পাওয়া যায় না—প্রযোজকদের এমন অভিযোগ বেশ পুরোনো। সিনেপ্লেক্স আসার পর টিকিট বিক্রির হিসাব যদিও পাওয়া গেল, কিন্তু অন্যান্য হিসাব নিয়ে খুশি নন তারা। 

তাদের দাবি, টিকিট বিক্রি থেকে আয়ের ন্যায্য অংশ পাওয়া যাচ্ছে না। তাই টিকিট বিক্রির অর্থের পুনর্বণ্টনের দাবি জানিয়ে তিনটি প্রস্তাব দিয়ে প্রযোজকদের পক্ষে স্টার সিনেপ্লেক্সকে চিঠি দেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওস লিমিটেডের এমডি শাহরিয়ার শাকিল। 

আলোচনা শেষে গতকাল বৃহস্পতিবার (২২শে মে) স্টার সিনেপ্লেক্সের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন প্রযোজকরা। আশা করছেন, এখন থেকে সিনেমা প্রদর্শনীর ন্যায্য অংশ পাবেন তারা।

এ বিষয়ে জানতে শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘প্রযোজকরা টিকিট বিক্রির যে অংশ পাচ্ছিলেন, তা সন্তোষজনক ছিল না। সিনেমা, হল রক্ষণাবেক্ষণ, এসিসহ নানা বিষয়ে হল কর্তৃপক্ষের যে র‍েশিও ছিল, তার সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। প্রদর্শক ও প্রযোজক একে অপরের পরিপূরক। তিন-চার দিন ধরে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে প্রায় ২০ জন প্রযোজক আলোচনা করেছি। বৈঠক শেষে আমরা একটি ইতিবাচক জায়গায় পৌঁছাতে পেরেছি, যেটা খুব জরুরি ছিল।’

সমাধানে পৌঁছালেও টিকিট বিক্রি থেকে কী পরিমাণ অর্থ ভাগাভাগি করা হবে, তা খোলাসা করেননি শাহরিয়ার শাকিল। তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি রেশিও চূড়ান্ত করা হয়েছে। কিন্তু আমরা এখন মেনশন করতে চাইছি না। এটুকু বলতে পারি, নতুন একটি বিজনেস মডেল তৈরি হয়েছে। টিকিট বিক্রি কীভাবে আরও স্বচ্ছ ও আধুনিক করা সম্ভব এবং সিনেমা বানানোর ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে, সেগুলো কীভাবে পালন করা যায়, তা নিয়েও কথা হয়েছে।'

এইচ.এস/

প্রযোজক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250