শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

ডোনাল্ড ট্রাম্প পোপের বেশে নিজের ছবি প্রকাশ করলেন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ৪ঠা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপের বেশে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তবে মাত্র কয়েক দিন আগেই রসিকতা করে ট্রাম্প বলেছিলেন, তিনি ‘পোপ হতে চান।’ খবর রয়টার্সের।

গত মাসে (এপ্রিল) পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর ভ্যাটিকান সিটিতে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে গিয়েছিলেন ট্রাম্প। ২১শে এপ্রিল ভ্যাটিকানে নিজ বাসভবনে ৮৮ বছর বয়সে মৃত্যু হয় পোপ ফ্রান্সিসের। আর ২৬শে এপ্রিল তাকে সমাহিত করা হয়।

গত শুক্রবার (২রা মে) ট্রাম্প পোপের বেশে নিজের ছবিটি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন। এরপর  হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টেও সেটি শেয়ার করা হয়। ছবিতে দেখা যায়, ডান হাতের তর্জনী উঁচিয়ে পোপের পোশাকে গম্ভীর মুখে চেয়ারে বসে আছেন ট্রাম্প। 

এদিকে ট্রাম্পের পোস্ট করা ছবিটি নিয়ে অনেকেই চটেছেন। ‘রিপাবলিকান এগেইনস্ট ট্রাম্প’ নামের একটি গ্রুপ ছবিটি শেয়ার করে লিখেছে, এটি ‘ক্যাথলিকদের প্রতি এক নির্লজ্জ অপমান এবং তাদের বিশ্বাস নিয়ে উপহাস করা হয়েছে।’

এ ছাড়া শনিবার (৩রা মে) সকালে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচে নিজের গলফ ক্লাবে গাড়িবহর নিয়ে পৌঁছান ট্রাম্প। সেখানে তার জন্য অপেক্ষারত সমর্থকদের মধ্যে ৩০ বছর বয়সী ডেবি ম্যাকচিয়া নামে ইহুদি ব্যক্তিও ছিলেন। তিনি বলেন, ‘তিনি স্পষ্টতই মশকরা করেছেন। আমি চাই না কেউ পোপ বা অন্য কিছু নিয়ে ধর্মীয়ভাবে অবমাননাকর কিছু করুক।’

আরএইচ/


আমেরিকা পোপ ফ্রান্সিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250