মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সোমেনের সঞ্চালনায় ‘কথোপকথন’ অনুষ্ঠানের অতিথি আফজাল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৫

#

আফজাল হোসেন ও মেহেদী হাসান সোমেন। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

আজ মঙ্গলবার (২৪শে জুন) থেকে দীপ্ত টিভিতে শুরু হচ্ছে আলোচনাভিত্তিক নতুন সেলিব্রিটি শো ‘কথোপকথন’। শোবিজ তারকাদের নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে তার ব্যক্তিগত এবং কাজের বিষয় নিয়ে চলবে আলাপচারিতা। যেখানে তারা বলবেন তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার জীবনের বলা ও না বলা গুরুত্বপূর্ণ নানা কথা। অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন মেহেদী হাসান সোমেন।

কথোপকথনের উদ্বোধনী পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। ব্যক্তিগত ও অভিনয়জীবনের পাশাপাশি আফজাল হোসেন কথা বলেছেন সমসাময়িক নানা প্রসঙ্গে। অনুষ্ঠানটি উপস্থাপনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন মেহেদী হাসান সোমেন।

সোমেন জানিয়েছেন, কথোপকথনের এ আড্ডায় অতিথি হয়ে আসবেন—আজাদ আবুল কালাম, নুরুল আলম আতিক, অনিমেষ আইচ, প্রাণ রায়, শাহনেওয়াজ কাকলি, নাজনীন হাসান চুমকি, কাজী নওশাবা, লিটন কর, সুষমা সরকার, রোজী সিদ্দিকী, শরাফ আহমেদ জীবন, সূচনা শেলী, তনুশ্রী কারকুন ও কাজী কানিজসহ অনেকে।

কথোপকথন প্রচার হবে প্রতি মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।


আফজাল হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250