বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো *** প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর *** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা। সনাতন পদ্ধতির সোনার গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

সোনার পাশাপাশি রুপার গয়নারও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ৩০০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের রুপার গয়নার প্রতি গ্রামের দাম ২৯০ টাকা, অর্থাৎ প্রতি ভরি ৩ হাজার ৩৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ২৫০ টাকা, প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা। সনাতন পদ্ধতির রুপার গয়নার প্রতি গ্রামের দাম ১৯০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রুপার গয়নার বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এ দাম কার্যকর থাকবে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250