বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো *** প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর *** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার পর সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সম্ভাব্য তৎপরতা এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন দলটির নেতারা। তবে একই পরিস্থিতিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মাঠপর্যায়ে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি।

গত ৯ নভেম্বর সন্ধ্যা থেকে রাত দুইটা পর্যন্ত মানিকগঞ্জ জেলা শহরসহ সাটুরিয়া, শিবালয় ও ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানগুলোর মধ্যে রয়েছে সরকারি উচ্চবিদ্যালয় মাঠ, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, গোলড়া স্ট্যান্ড, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাবেক কার্যালয়, ঘিওর বাসস্ট্যান্ড ও পাটুরিয়া পুলিশ ফাঁড়ির সামনে। এ ছাড়া মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ করা হয়।

এসব ঘটনার পর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। বিশেষ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, ‘আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদল সব সময়ের মতো এখনো মাঠে আছে এবং ভবিষ্যতেও থাকবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।’

জেলা জামায়াতে ইসলামীর আমির কামরুল ইসলাম বলেন, কেন্দ্র থেকে মাঠে থাকার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে নাশকতার তথ্য পেলে তা প্রশাসনকে জানাতে নেতা-কর্মীদের বলা হয়েছে।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জানান, কেন্দ্রের নির্দেশনা না থাকায় তারা মাঠে নামেননি। নির্দেশনা পেলে মাঠে থাকবেন।

এদিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250