বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো *** প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর *** রাজধানীতে আবার বাসে আগুন, তাজা ককটেল উদ্ধার *** আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার নিষিদ্ধের বিষয়টি গণমাধ্যমের মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী *** আরব আমিরাত বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন *** ২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের যে বার্তা আইজিপির *** স্মৃতি সংরক্ষণের নামে ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, আসকের নিন্দা *** দেশে ফিরলে শেখ হাসিনার দণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল রাফাতের ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজে দেখা যাবে তাকে। গতকাল এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা দেয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

ডাকাতিয়া বাঁশি সিরিজের একটি পোস্টারে দেখা গেল বিয়ের সাজে পিস্তল হাতে তাসনিয়া ফারিণ। অন্যটিতে ফারিণকে ঘিরে আছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল এবং পার্থ শেখ। তৃতীয় পোস্টারটিতে এই তিন জনের হাতেও বন্দুক! নতুন এই সিরিজ নিয়ে জানতে যোগাযোগ করলে  ফারিণ জানান, এখন ডাকাতিয়া বাঁশির শুটিং করছেন তিনি।

শুটিংয়ের ফাঁকে তাসনিয়া ফারিণ বলেন, ‘এটা একটি ডার্ক কমেডি সিরিজ। অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টরের জার্নির মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। ওটিটিতে ডার্ক থ্রিলার গল্পের কাজ বেশি হয়, আর এটি যেহেতু কমেডি জনরার, তাই দর্শকদের রিফ্রেশিং একটা ভাইব দেবে। আমি নিজেও অনেক দিন ধরে একটু কমেডি বা রোমান্টিক ঘরানার কাজ করতে চাইছিলাম। চিত্রনাট্য পড়ার সময় অনেক মজা পাচ্ছিলাম। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।’

ফারিণ জানান, সিরিজটিতে তার অভিনীত চরিত্রের নাম ক্যামেলিয়া। এই চরিত্রটিতে রয়েছে নানা কমেডি এলিমেন্ট। ওটিটিতে এবারই প্রথম কমেডি ঘরানার এমন চরিত্রে অভিনয় করছেন তিনি।

বধূ সাজে হাতে বন্দুকের রহস্য জানতে চাইলে, এখনই বিষয়টি খোলাসা করতে চাইলেন না ফারিণ। অভিনেত্রী বলেন, ‘আমার অভিনীত চরিত্র নিয়ে এখনই বেশি কিছু বলা যাবে না। তবে সিরিজের গল্পে বিয়ে বাড়ির অনেক ঘটনা আছে, সেই রকম কোনো এক ঘটনায় আমার হাতে বন্দুক দেখা গেছে। আসলে কী হয়েছে সেটা জানা যাবে সিরিজটি মুক্তির পর।’

গত রোজার ঈদে ‘প্রিন্স’ মুক্তির পর নতুন আর কোনো কাজের খবর পাওয়া যায়নি তাসনিয়া ফারিণের। কেন এই বিরতি জানতে চাইলে ফারিণ বলেন, ‘আমি একটু সময় নিয়ে কাজগুলো করছি। নিজেকে প্রস্তুত করার বিষয়ও আছে। এ কারণে মাঝে কিছু সময় আমার কাজ আসেনি। সামনে আমার অভিনীত অনেকগুলো কাজ দেখতে পারবে দর্শক। শিগগির একে একে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’

ওটিটিতে নির্মাতা ইমরাউল রাফাতের প্রথম কাজ ডাকাতিয়া বাঁশি। সিরিজটি নিয়ে ইমরাউল রাফাত বলেন, ‘সিরিজ তো অনেক রকম হয়। আমি প্রথম সিরিজে বেছে নিয়েছি ডার্ক কমেডি। এটা আমার জন্য পরিচিত জনরা।’

সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। সিরিজটি শিগগিরই চরকিতে মুক্তি পাবে।

তাসনিয়া ফারিণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এরদোয়ানের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ১২:০৩ অপরাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ, ভরিতে যত হলো

🕒 প্রকাশ: ১১:৫৭ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে নাশকতা ঠেকাতে মাঠে বিএনপি, তৎপরতা নেই জামায়াত-এনসিপির

🕒 প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

‘ডাকাতিয়া বাঁশি’ নিয়ে ফিরছেন তাসনিয়া ফারিণ

🕒 প্রকাশ: ১১:১৫ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ১১ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250