শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সেনা কর্মকর্তা কাসেম সোলেইমানি হত্যার বদলা নেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

ইরাকে মার্কিন হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার বিচার নিশ্চিত করবে ইরান। এমনটাই জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত দেশটির কূটনৈতিক মিশন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে, ২০২০ সালের ৩রা জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন সামরিক বাহিনী। খবর মেহের নিউজের।

মার্কিন গোয়েন্দাদের ধারণা, ৫ই নভেম্বর নির্বাচনের আগে সোলেইমানি হত্যার বদলা নিতে ট্রাম্পকে খুনের ছক কষছিল ইরান। এরমধ্যে কমলা হ্যারিসকে হারিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে বসতে যাচ্ছেন ট্রাম্প।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে কমপক্ষে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছে, যারা ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ ছিলেন। আদালতের রেকর্ড অনুযায়ী, তাদের মধ্যে একজন হলেন ফরহাদ শাকেরি। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের জন্য কাজ করা এই সদস্য, তদন্তকারী দলের কাছে স্বীকার করেছেন তাকে সেপ্টেম্বরে ট্রাম্পকে পর্যবেক্ষন এবং শেষ পর্যন্ত হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে এমন অভিযোগ তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এটিকে তৃতীয় শ্রেণির কমেডি নাটক বলে অভিহিত করেছেন।

তৃতীয় পক্ষের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনো পরিকল্পনা ইরানের নেই বলে সেপ্টেম্বরেই তেহরান জানিয়েছিল।  

ইরানের দাবি, তারা আইনি ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের মাধ্যমে সোলেইমানি হত্যার বিষয়টি অনুসরণ করছে এবং আন্তর্জাতিক আইনের সুপরিচিত নীতিগুলি সম্পূর্ণভাবে মেনে চলে।

ইরান এবং ইরাক বারবার বলে এসেছে, আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধীদের, সংগঠক এবং হত্যার পৃষ্ঠপোষকদের জবাবদিহিতা ও বিচারের আওতায় আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়া তাদের বৈধ অধিকার।

একদিকে মার্কিন প্রশাসনকে আশ্বস্ত করলেও, সোলেইমানি হত্যার বিচার নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান।

ওআ/কেবি

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250