মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

লম্বা সময় পর মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ফিরল টেস্ট ক্রিকেট। পাকিস্তান সফরে ছিল সুখস্মৃতি। ভারত সফর কেটেছে দুঃস্বপ্নে। মিরপুরে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ফিরছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে। তাতে টস ভাগ্যটাও পাশে পেয়েছে বাংলাদেশ। সোমবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছে বাংলাদেশ। 

এদিকে টসের আগে নিশ্চিত হয়েছে বাংলাদেশের হয়ে টেস্ট দলে অভিষেক হচ্ছে জাকের আলী অনিকের। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এদিন জাকেরকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন। বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের।

আরো পড়ুন : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড 

বাংলাদেশ এই ম্যাচে খেলছে এক পেসার নিয়ে। তাসকিন আহমেদ এবং নাহিদ রানা দুজনেই থাকছেন একাদশের বাইরে। একমাত্র পেসার হাসান মাহমুদ। তিন স্পিনার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান এবং তাইজুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মাহমুদুল হাসান জয়। 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মারকরাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভ্যারিয়েনে, উইয়ান মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেইন পিড। 

এস/  আই.কে.জে

বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250