বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চিকিৎসার জন্য ব্যাংককে গেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৩ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে গেছেন।

গতকাল (১২ই মে) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তার স্ত্রী রাহাত আরা বেগমসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন।

এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে।

গতকাল সোমবার চোখের সমস্যার কারণে গুলশানে অবস্থিত ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে ব্যাংককের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে বিএনপির মহাসচিবের চোখের অস্ত্রোপচার প্রয়োজন বলে শায়রুল কবির জানান।  

এ ছাড়া চলতি বছরের ৬ই এপ্রিল চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।

আরএইচ/

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের চিকিৎসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250