রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

বড় জয়ে ঘরে ফেরা উদ্‌যাপন বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

আড়াই বছর পর ঘরে ফিরল বার্সেলোনা।  ক্যাম্প ন্যুতে সেই প্রত্যাবর্তনও কী রাজকীয়ভাবে হলো বার্সার। অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে ঘরে ফেরাটা উদ্‌যাপন করল বার্সেলোনা। আর এই জয়ে অন্তত এক দিনের জন্য হলেও লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠল কাতালান পরাশক্তিরা।

১৩ ম্যাচে ১০টিতে জেতা বার্সার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। বার্সেলোনা শীর্ষে আছে গোল ব্যবধানে এগিয়ে থাকায়। আজ রোববার (২৩শে নভেম্বর) রিয়াল এলচের বিপক্ষে হার এড়ালেই আবারও শীর্ষে উঠে যাবে।

ক্যাম্প ন্যুর গ্যালারি অবশ্য এখনো পুরোপুরি তৈরি হয়নি। শনিবার (২২শে নভেম্বর) তাই ধারণক্ষমতা অর্ধেকেরও কম প্রায় ৪৫ হাজার দর্শক খেলা দেখতে পেরেছেন। আগামী মৌসুমে পুরো গ্যালারি খুলে দেওয়া হলে ১ লাখ ৫ হাজার দর্শক ক্যাম্প ন্যুতে ঢুকতে পারবেন।

আতশবাজির ঝলকানিতে শুরু ম্যাচে বার্সার হয়ে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। ৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেনে পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন ফেরান। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে স্কোরটা ৩-০ করেন ফেরমিন লোপেজ। ফেরান দলকে চতুর্থ গোলটি এনে দেন ৯০ মিনিটে।

৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখায় আধঘণ্টারও বেশি সময় বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয়।

জে.এস/

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250