বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ *** নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে *** সাংবাদিককে ‘তৌহিদী জনতা’র নামে চিঠি, ‘আপনার মুভমেন্ট আমরা সব সময় নজর রাখছি’ *** তোষামোদের বক্তব্যে শেখ হাসিনা ও তারেক রহমান দুজনই ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ *** অপারেশন সিঁদুরের পর আলোচনায় জে–১০সিই, বাংলাদেশ কেন কিনতে চায় চীনের এই যুদ্ধবিমান *** কারাগারে মৃত্যু, দীর্ঘ আটক: এইচআরডব্লিউর প্রতিবেদনে আওয়ামী লীগের যেসব নেতার নাম *** কারাগারে হার্ট অ্যাটাক হলেও তখন জামিন পাননি খায়রুল হক *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা *** এই অল্প সময়ে বেশি কিছু আশা করা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের উদ্বোধন কবে, জানালো বেবিচক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

চলতি বছরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। এতে আরও ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সচিবালয়ে 'বিশ্ব পর্যটন দিবস-২০২৪' উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বেবিচকের অর্থ বিভাগের সদস্য এস এম লাবলুর রহমান এ তথ্য জানান।

দুই শতাংশের কাজ শেষ না হওয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে বলেও জানান লাবলুর। তিনি বলেন, কাজ শেষে শিগগিরই চালু করা হবে টার্মিনালটি।

এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান। তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, ২৭শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে র‌্যালি, সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটে বিশেষ ছাড়সহ হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

ওআ/কেবি

থার্ড টার্মিনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্তি: ১৭১০ কোটি ডলার পর্যন্ত জরিমানা দিতে প্রস্তুত মেটা

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মিসরের পাঠ্যক্রমে ফিলিস্তিনি শিশু দুররাহ হত্যাকাণ্ড

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘মাথার অসুস্থতা’ নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়? আসিফকে রাশেদ খাঁনের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৩:১২ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০২:৩৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসের সূত্রপাত যেভাবে

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250