বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎ *** মোবাইল হ্যাক, ভয়েস ক্লোন ও স্বাক্ষর জাল নিয়ে সংসদ সদস্যদের চিফ হুইপের সতর্কতা

বিশ্বকাপে যাচ্ছেন পাঁচ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১৪ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক অপেক্ষা আর শঙ্কা পার করে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে বিসিবির সংবাদ সম্মেলন কক্ষ থেকে দল ঘোষণা করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। পুরো দলে চমক বলতে দুটি। তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিনের বাদ পড়া। 

এই বিশ্বকাপে বেশ তারুণ্য নির্ভর এক দলই পাঠাচ্ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ওয়ানডে বিশ্বকাপে দুই ম্যাচে দায়িত্ব পেলেও, বৈশ্বিক পর্যায়ে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তাসকিন আহমেদ চলতি বছরের বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হয়েছিলেন। সেটাও অবশ্য কয়েক ম্যাচ যাওয়ার পর। 

আর এই তারুণ্যের মিছিলে আছেন এমন ৫ মুখ। যারা কখনোই বিশ্বকাপে যাননি। ওপেনিং ব্যাটার তানজিদ হাসান তামিম, উইকেটরক্ষক জাকের আলী অনিক। দুই স্পিনার তানভীর ইসলাম ও রিশাদ হোসেন এবং পেসাম তানজিম হাসান সাকিব সেই নতুন পাঁচ তারকা। এদের মাঝে তানজিদ তামিম গত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন সবকটি ম্যাচ। তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে। আর বাকি তিনজনের এটাই দেশের জার্সিতে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট। 

আরো পড়ুন : তাসকিনকে নিয়েই টাইগারদের বিশ্বকাপ দল ঘোষণা

তানজিদ হাসান তামিম বাংলাদেশের উদীয়মান ভরসাদের একজন। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা যে দলটা এখন বাংলাদেশ ক্রিকেটের তারুণ্যের প্রতিচ্ছবি হয়ে আছে, সেই দলের ওপেনার ছিলেন জুনিয়র তামিম। ইমার্জিং এশিয়া কাপ দিয়ে জাতীয় দলের রাডারে এসেছিলেন। এরপর সরাসরি বিশ্বকাপে। খুব বড় কিছু করে না দেখালেও নিজের ভেতরে থাকা সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন ভালোভাবেই। 

তানজিম সাকিবের শুরুটাও প্রায় সমসাময়িক। এশিয়া কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ে ভূমিকা রেখেছিলেন এই পেসার। এরপর বিতর্কের ঝড়ঝাপটা পেরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ছিল তার ৩ উইকেট।

শ্রীলঙ্কার বিপক্ষে ফিনিশার রোলে উত্থান হয়েছে রিশাদ এবং জাকেরের। একজন ছিলেন টি-টোয়েন্টিতে। আরেকজন ওয়ানডেতে। রিশাদ জাতীয় দলের রাডারে ছিলেন লেগস্পিনার হয়ে। এরপর ওয়ানডেতে ওয়ানিন্দু হাসারাঙ্গার ওপর ঝড় বইয়ে দিয়ে নিজেকে করে তোলেন অপরিহার্য। 

আর জাকেরের উত্থানে অবদান আছে বিপিএলের। ‘ছেলেটা কালো বলে আপনারা হয়ত চোখে দেখেন না’ এমন এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর ঠিকই জাকেরের সুযোগ মিলেছে বাংলাদেশ দলে। নিজেকেও প্রমাণ করেছে। 

বিপিএলে জাকেরের সতীর্থ হিসেবে ছিলেন তানভীর আহমেদ। এর আগেও খেলেছেন বাংলাদেশের জার্সিতে। তার পারফরম্যান্সটাও নেহাত ফেলনা নয়। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬১ ইনিংসে বল করে পেয়েছেন ৭৪ উইকেট। ক্যারিবিয়ান পিচে সাকিব আল হাসান এবং শেখ মেহেদীর সঙ্গে তাকে রাখতে ভরসাই পেয়েছেন নির্বাচকরা। 

এস/ আই.কে.জে/ 

বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250