ছবি: ফেসবুক থেকে নেওয়া
লেখক মহিউদ্দিন মোহাম্মদ বলেছেন, এতিম ঢাবি ছাত্র পাভেলকে সাহরি খাওয়ার টেবিল থেকে উঠিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার (৯ই মার্চ) রাতে নিজের ফেসবুক পেজের এক পোস্টে এসব কথা বলেন তিনি।
মহিউদ্দিন মোহাম্মদ বলেন, এবার সন্ত্রাসীর গ্রেপ্তারের পালা। গোয়েন্দা পুলিশ ও র্যাব জ্ঞাত ও অজ্ঞাত আসামিদের অবস্থান শনাক্ত করতে কাজ করছে। আসামি গ্রেপ্তার হলে এফআইআরের আপডেট জানানো হবে।
তিনি বলেন, সারাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে পাভেলের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা আশাবাদী যে বাংলাদেশ কখনো লাইনচ্যুত হবে না। দলমত নির্বিশেষে মানুষজন সহযোগিতা করেছে। ফেসবুকে এ বিষয়ে যারা সোচ্চার ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
তিনি বলেন, দেশের যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে, রুখে দাঁড়াবেন। এই দেশ আপনার। মুক্তিযুদ্ধকে ভালোবাসেন ও বাংলাদেশকে ধারণ করেন, এমন সব ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে বুক ফুলিয়ে চলবেন। শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকবেন।
তিনি আরো বলেন, যেকোনো দরকারে সরাসরি লেখক মহিউদ্দিন মোহাম্মদকে জানাবেন। আমাদের পেজে ইনবক্স করলে লেখকের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব।
খবরটি শেয়ার করুন