শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সর-মালাই পোলাও তৈরির সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরেই বানিয়ে ফেলুন সর-মালাই পোলাও। শীতের ছুটিতে জমিয়ে দেবে দারুণ সুস্বাদু এই পদ। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ: নারকেলের দুধ- আড়াই কাপ, তেজপাতা- ১টি, দারচিনি- ১টি, ছোটো এলাচ- ১টি, লবঙ্গ- ৪টি, পেঁয়াজ- ২টি, কেশর- ১ চিমটি

চাল ভাজার জন্য লাগবে: পোলায়ের চাল অথবা গোবিন্দভোগ চাল- আধ কিলোগ্রাম, ঘি- ৩ টেবিল চামচ, তেজপাতা- ২টি, কাজু কুচি- ২-৩ মুঠো, ছোটো এলাচ- ২টি, দারচিনি- ২টি, লবঙ্গ- ৫-৬টি, শাহী জিরে- আধ চা চামচ, চাল- ১ কাপ, লবণ স্বাদমতো, নারকেলের দুধ- আধ কাপ এ ছাড়াও লাগবে: পেঁয়াজ কুচি- দেড় কাপ, ছানা- দেড় কাপ, ময়দা- ১ চামচ, ফ্রেশ ক্রিম- দেড় কাপ, নারকেল কুচি- ১ চামচ, কিশমিশ- ১ মুঠো, ঘি- দেড় থেকে দুই কাপ, কাগজি লেবু- ১টি, আমন্ড কুচি- ১ মুঠো, পেস্তা কুচি- ১ মুঠো

আরো পড়ুন : বিয়েবাড়ি স্টাইলে খাসির মাংসের রেসিপি

প্রণালি-

প্রথমে ইয়াখনি বানিয়ে নিন। একটি পাত্রে নারকেলের দুধ, তেজপাতা, গোটা গরম মশলা, ডুমো করে কাটা পেঁয়াজ এবং এক চিমটি কেশর দিয়ে ফুটিয়ে নিলেই ইয়াখনি তৈরি।

ময়দা এবং ছানা একসঙ্গে ভালো করে মেখে নিকুতির আকারে গড়ে নিন। পাত্রে ঘি গরম করে প্রথমে পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে নিন।

তারপর একে একে ছানার গোল্লা, নারকেল কুচি, কিশমিশ এবং বাদাম কুচি ঘিয়ে ভেজে নিন। ছানার গোল্লাগুলো বাদামি করে ভাজতে হবে। এবার হাঁড়িতে পরিমাণমতো ঘি গরম করে তাতে তেজপাতা, শাহী জিরে এবং গোটা গরম মশলা ফোঁড়ন দিন। এর মধ্যেই বাদাম কুচি দিয়ে দেবেন।

মশলার সুগন্ধ উঠলে তাতে ভালো করে ধুয়ে পানি ঝরানো পোলাওয়ের চাল অথবা গোবিন্দভোগ চাল এবং স্বাদমতো লবণ দিয়ে মিশিয়ে নিন। চাল নাড়তে নাড়তে তাতে একটু একটু করে নারকেলের দুধ দিতে থাকুন এবং মেশাতে থাকুন।

ভালো করে মশলা মিশলে তাতে নারকেলের দুধের ইয়াখনিটা দিয়ে দিতে হবে। তবে ইয়াখনি দেওয়ার আগে তা থেকে পেঁয়াজগুলো তুলে ফেলবেন। কাগজি লেবুর রস দিয়ে ভাত ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিন।

মনে রাখবেন পোলাও রান্নার জল্য যতটা চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ নিতে হবে। ইয়াখনি, নারকেলের দুধ মিলিয়ে যেন চালের দ্বিগুণ হয়। প্রয়োজনে একটু পানি দিয়ে দিন। ভাত সিদ্ধ হয়ে গেলে হাঁড়ি নামিয়ে নিন।

এবার একটি বড় কড়াই বা হাঁড়িতে বিরিয়ানির মতো একস্তর ভাত ছড়িয়ে দিন। তার ওপরে ছড়িয়ে দিন পেঁয়াজের বেরেস্তা, ভাজা কিশমিশ, ছানার গোল্লা ভাজা, নারকেল কুচি এবং ফ্রেশক্রিম। তৃতীয় স্তরে ফের ওপরে ভাত ছড়িয়ে দিন। তার ওপর পেঁয়াজ ভাজা ইত্যাদির চতুর্থ স্তর তৈরি করুন।

এর ওপর অবশিষ্ট ভাত এবং আমন্ড, পেস্তা কুচি ভাজা এবং অবশিষ্ট বেরেস্তা ছড়িয়ে দিন। পাত্রটি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখুন। তৈরি স্পেশাল সর-মালাই পোলাও।

এস/ আই.কে.জে/

সর-মালাই পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250