শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

মহানবী সা.-এর সুগন্ধির প্রতি যেমন ভালোবাসা ছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব এবং রাসূল সা.-এর সুন্নত। রাসূল সা. সুগন্ধি খুবই পছন্দ করতেন এবং তিনি প্রায় সবসময় সুগন্ধি ব্যবহার করতেন। তার সুগন্ধি ব্যবহার সম্পর্কে এক হাদিসে হজরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত। তিনি বলেন—

রাসূল সা. যখন আমাদের দিকে আসতেন তখন তার সুগন্ধির কারণে আমরা আগে থেকেই টের পেতাম যে তিনি আসছেন। (আখলাকুন্নবী সা. ২১৮)।

কিছু হাদিসের বর্ণনার মাধ্যমে বোঝা যায় যে, রাসূল সা. কোনো সুগন্ধি ব্যবহার করা ছাড়াই একান্ত অলৌকিকভাবে তার পবিত্র শরীর থেকে যে ঘাম নির্গত হতো তার ঘ্রাণ ছিল আতরের থেকেও উন্নত মানের। তার শরীর থেকে সেই সুগন্ধি ছড়িয়ে পড়তো। তিনি যে পথ দিয়ে হেঁটে যেতেনে সেই পথও সুগন্ধিতে ভরে যেতো। সাহাবিরা সহজেই উপলদ্ধি করতে পারতেন যে এই পথে রাসূল সা. হেঁটে গেছেন। 

কোনো কোনো সাহাবি রাসূল সা.-এর ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, হজরত উম্মে সুলাইম রা. বলেন, নবী সা. তার ঘরে এসে দুপুরের খাবারের পর বিশ্রাম নিতেন। তখন তিনি রাসূল সা.-এর বিশ্রামের জন্য একটি চামড়ার বিছানা বিছিয়ে দিতেন। তার শরীর থেকে যে ঘাম ঝরতো তা একত্রিত করে তিনি খুশবু ও সুগন্ধির সঙ্গে মিশিয়ে নিতেন। একদিন রাসূল সা. তাকে বললেন, উম্মে সুলাইম! এটি কী জিনিস? উম্মে সুলাইম বললেন, এটি আপনার শরীরের ঘাম। আমি এগুলো নিজের আতর জতীয় দ্রব্যের সঙ্গে মিশিয়ে থাকি। কারণ, এই ঘাম সব ধরনের সুগন্ধির থেকে উন্নতমানের।

আরও পড়ুন: ১লা সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু

আরেক হাদিসে আয়েশা সিদ্দিকা রা. বলেন, সব থেকে উন্নত যে সুগন্ধি থাকতো আমি নবীজি সা.-এর গায়ে তা মাখিয়ে দিতাম। (মিশকাত।)

হজরত আনাস ইবনে মালিক রা. আরও বলেন যে, আমি এমন কখনো দেখিনি যে, রাসূল সা. -এর কাছে সুগন্ধি পেশ করা হলে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। 
সুগন্ধি রাসূল সা.-এর এতোটাই প্রিয় ছিল যে, তিনি প্রিয়জন বা আপনজনের কাছে গিয়ে তা চেয়ে নিতেন। হজরত আনাস বিন মালিক রা. বলেন, রাসূল সা.-এর নিয়ম ছিল তিনি সব স্ত্রীর ঘরে গিয়ে সুগন্ধি খুঁজতেন। (আখলাকু্ন্নবী সা. ২২৭)।

অপর এক হাদিসে আয়েশা রা. বলেন, রাসূল সা.-এর কাছে সবথেকে প্রিয় সুগন্ধি ছিল উদ বা আগর জাতীয় সুগন্ধি। (আখলাকু্ন্নবী সা. ২২৮)।

এসি/ আই.কে.জে

সুগন্ধি মহানবী সা.

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250