শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বঙ্গবন্ধুর ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: মাহফুজ আনাম *** এবারও ভিন্ন আবহে এল ঐতিহাসিক ৭ই মার্চ *** বিএনপিকে ‘খুশি’ রেখে মেয়াদ পূর্ণ করতে চাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন *** বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর *** এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ *** ইরানে হামলার প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭০ কোটি ডলার *** জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীকে কূটনীতিকদের সমর্থন দিতে আহবান প্রধানমন্ত্রীর *** ‘অবৈধ গণভোট আয়োজনের জন্য বিচারের মুখোমুখি হতে পারেন সিইসি’ *** ‘ড. ইউনূসের আমলের সব কিছুর তাকে দায়ী করা যাবে না কেন’ *** ইরান যুদ্ধের খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রে

রাফিনিয়া–ইয়ামালের গোলে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৫ পূর্বাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফিফার বর্ষসেরা একাদশে রাফিনিয়ার জায়গা না পাওয়া নিয়ে আগের দিন ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক। জার্মান কোচ কেন ক্ষোভ প্রকাশ করেছেন, সেটাই যেন রোববার (২১শে ডিসেম্বর) বুঝিয়ে দিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বার্সেলোনার ২–০ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেছেন রাফিনিয়া, অন্য গোলটি লামিনে ইয়ামালের।

রাফিনিয়া ১২ মিনিটে দলকে এগিয়ে দিয়েছেন পেনাল্টি থেকে গোল করে। পেনাল্টিটি তিনি নিজেই আদায় করে নিয়েছেন। ভিয়ারিয়ালের একটি আক্রমণ ঠেকিয়ে বল সামনে বাড়িয়েছিলেন জুলস কুন্দে। সেখান থেকে বল পেয়ে ভিয়ারিয়ালের বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। বক্সে তাকে ভিয়ারিয়ালের সান্তি কোমেনেসা ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি গোলেই দলকে এগিয়ে দেন রাফিনিয়া।

রক্ষণে কিছুটা এলোমেলো ছিল বার্সলোনা। তবে দুই উইঙ্গার রাফিনিয়া ও ইয়ামাল দুর্দান্ত খেলায় সেই সমস্যা প্রকট হয়ে উঠতে পারেনি। এ ছাড়া গোলকিপার হোয়ান গার্সিয়াও দারুণ কিছু সেভ করেছেন।

ইয়ামালকে অহেতুক ফাউল করে ৩৯ মিনিটে রেনাতো ভেইগা লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ভিয়ারিয়াল। এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণই চলে যায় বার্সার হাতে। কিন্তু দ্বিতীয় গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট পর্যন্ত। দুর্দান্ত এক শটে গোলটি করেন ইয়ামাল।

এই জয়ে ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট হয়েছে বার্সার। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মাদ্রিদের আরেক ক্লাব আতলেতিকো। তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ৩৫।

লামিনে ইয়ামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250