মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

মৃত্যুর পাঁচ বছর পর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের নতুন গান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৫ পূর্বাহ্ন, ১৪ই জুন ২০২৫

#

এন্ড্রু কিশোর। ছবি: সংগৃহীত

মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সংঘাত’ সিনেমার জন্য গানটি রেকর্ড করা হয়েছিল ২০১৬ সালে। এত বছর পর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের গাওয়া এ গান। জানা গেছে, শিগগিরই মুক্তি পাবে সিনেমাটি।

মৃত্যুর পাঁচ বছর প্রকাশ পেল এন্ড্রু কিশোরের নতুন গান। মোহাম্মদ আসলামের ‘সংঘাত’ সিনেমায় ব্যবহার করা হয়েছে ‘আরও আগে কেন দেখা হলো না’ গানটি। সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর ও সংগীত করেছেন আলী আকরাম শুভ। এতে এন্ড্রু কিশোরের সহশিল্পী হিসেবে আছেন ন্যান্‌সি।

পরিচালক মোহাম্মদ আসলাম বলেন, ‘গানটি রেকর্ড করেছিলাম ২০১৬ সালের দিকে। নানা কারণে সিনেমাটি আটকে ছিল। অবশেষে জট খুলেছে। শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এন্ড্রু দাদার গানটি দিয়েই প্রচারণা শুরু করলাম।’

সপ্তাহখানেক আগে সিডি প্লাস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। রোমান্টিক ঘরানার এ গানের ভিডিওতে দেখা গেছে অভি ও সুবহাকে।

দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ২০২০ সালের ৬ই জুলাই মারা যান এন্ড্রু কিশোর। তাকে বলা হয় প্লেব্যাক সম্রাট। সিনেমায় তার গানের সংখ্যা ১৫ হাজারের বেশি।

তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’ ইত্যাদি।

এইচ.এস/

এন্ড্রু কিশোর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250