মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঘরেই তৈরি করুন ব্যাম্বো চিকেন, রইলো রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্যাম্বো চিকেনের স্বাদ নিতে অনেকেই ছুটে যান পাহাড়ি এলাকায়। এখন শুধু পাহাড়ি এলাকাতেই নয় বরং দেশের বিভিন্ন হোটেল-রে্টেুরেন্টেও পাওয়া যায় ব্যাম্বো চিকেন। এর স্বাদ মুরগির অন্যান্য পদকে যেন হারিয়ে দেয়। খুবই সুস্বাদু এই ব্যাম্বো চিকেন যারা খেয়েছেন, তাদের মুখে এখনো হয়তো স্বাদ লেগে আছে।

তবে চাইলে এই পদ কিন্তু ঘরেও রাঁধতে পারেন। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই পদ। রইলো বাঁশপোড়া মুরগি বা ব্যাম্বো চিকেনের রেসিপি-

উপকরণ-

১. কচি বাঁশের খোল ১টি

২. মুরগির মাংস ৫০০ গ্রাম

৩. টটো কুচি আধা কাপ

৪. হলুদ গুঁড়া আধা চা চামচ

৫. জিরার গুঁড়া আধা চা চামচ

৬. পেঁয়াজ কুচি আধা কাপ

আরো পড়ুন : বিটরুট দিয়ে বানাতে পারেন মজাদার ক্রিস্পি দোসা

৭. আদা-রসুন বাটা ২ টেবিল চামচ

৮. কাঁচা মরিচ ৪-৫টি

৯. সরিষার তেল আধা কাপ

১০. লবণ স্বাদমতো

১১. চিনি এক চিমটি ও

১২. ফয়েল ১টি

পদ্ধতি-

প্রথমে একটি পাত্রে সব মসলা, সরিষার তেল, লবণ, সামান্য চিনি, টমেটো, পেঁয়াজ, রসুন ও আদা বাটা নিন। এবার আগে থেকে পানি ঝরানো মুরগির মাংসগুলো এই মসলার মধ্যে দিয়ে ভালো করে মেরিনেট করে রাখুন।

যত বেশি সময় রাখতে পারবেন, স্বাদ তত ভালো হবে। না হলে ঘণ্টা দুয়েক রাখুন। এবার বাঁশের খোলে বেশি করে সরিষার তেল মাখিয়ে নিন। মেরিনেট করা মাংসগুলো বাঁশের মধ্যে দিয়ে বাকি মসলাটুকুও ঢেলে দিন।

বাঁশের মুখ ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে নিন। এবার বাঁশটি জলন্ত চুলার মধ্যে রাখতে পারলে ভালো হয়। না থাকলে গ্যাসের উপরেও বসিয়ে দিতে পারেন।

আধা ঘণ্টা পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বাঁশপোড়া মুরগি বা ব্যাম্বো চিকেন।

এস/ আই. কে. জে/

রেসিপি ব্যাম্বো চিকেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250