মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিটরুট দিয়ে বানাতে পারেন মজাদার ক্রিস্পি দোসা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বিটরুট গোটা বিশ্বের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার করে। বিটরুটে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন কে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যায়। প্রাচীনকাল থেকেই এটি নানা ধরনের শারীরিক সমস্যা কমাতে ব্যবহৃত হয়ে আসছে। এই বিটরুট দিয়ে বানাতে পারেন মজার দোসা। রইলো রেসিপি-

উপকরণ:

আতপ চাল ২ কাপ,

বিউলির ডাল ১ কাপ,

ছোলার ডাল ১ চা-চামচ,

মেথি ১ চা-চামচ,

লবণ স্বাদমতো,

সাদা তেল ৩ চা-চামচ,

বিটরুট জুস ১/২ কাপ,

মাখন ২ চা-চামচ,

আরো পড়ুন : হানি চিলি ক্যাবেজ বল তৈরির রেসিপি

সেদ্ধ আলু ৪টি,

কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ,

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,

কারিপাতা কুচি সামান্য,

কালো সরিষা ১/২ চা-চামচ,

সরিষার তেল ২ চা-চামচ এবং সম্বর মশলা ২ চা-চামচ।

প্রস্তুত প্রণালী:

প্রথমে আতপ চাল, দুই রকম ডাল, মেথি ভাল করে পানি দিয়ে ধুয়ে নিন। তারপর সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন সেটাকে আবারও পরিষ্কার পানিতে ধুয়ে নিন। পানি ঝরিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিন। ৭ থেকে ৮ ঘণ্টা ঢেকে রাখুন। তারপর লবণ, অল্প বিটরুট জুস, ২ চা-চামচ তেল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিন। খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্ব যেন সঠিক থাকে। এবার প্যানে সরিষার তেল গরম করে তাতে সরিষার ফোড়ন দিন। সেদ্ধ আলু ম্যাশ করে তাতে একে একে লবণ, ধনেপাতা, কারিপাতা, কাঁচামরিচ কুচি, সম্বর মশলা দিয়ে পুর তৈরি করুন। এবার চুলায় একটা তাওয়া দিয়ে গরম করে তাতে অয়েল ব্রাশ করুন। তৈরি হওয়া ব্যাটার তাওয়াতে দিয়ে দোসার আকারে বানিয়ে নিন। সোনালি রং আসলে আঁচ কমিয়ে দিন। কিছুক্ষণ রাখুন যাতে দোসা আরও ক্রিস্পি হয়। এবার আলুর পুর দিয়ে ফোল্ড করে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন।

এস/এসি


রেসিপি মজাদার ক্রিস্পি দোসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250