শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মধ্যপ্রাচ্যের পথে আমেরিকার রণতরি ইউএসএস নিমিটজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৩ অপরাহ্ন, ১৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে আমেরিকার বিমানবাহী রণতরি ইউএসএস নিমিটজ। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এ রণতরির গতিপথ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যা ইরানের জন্য দুঃসংবাদ। খবর রয়টার্সের।

জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্যে দেখা গেছে, আজ সোমবার (১৬ই জুন) সকালে ইউএসএস নিমিটজ দক্ষিণ চীন সাগর ত্যাগ করে পশ্চিম দিকে যাত্রা করে। 

এর আগেই আমেরিকার ইউএস প্যাসিফিক ফ্লিট জানিয়েছিল, ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিয়মিত টহলের অংশ হিসেবে গত সপ্তাহে রণতরিটি দক্ষিণ চীন সাগরে সমুদ্র নিরাপত্তা অভিযান পরিচালনা করেছে।

সপ্তাহের শেষ দিকে রণতরিটির ভিয়েতনামের ডানাং বন্দরে নোঙর করার কথা থাকলেও সেই সফর বাতিল করা হয়েছে। এক কূটনীতিক জানিয়েছেন, হ্যানয়ে আমেরিকার দূতাবাস তাকে জানিয়েছে, ‘উদ্ভূত সামরিক প্রয়োজনে’ ইউএসএস নিমিটজের ভিয়েতনাম সফর বাতিল করা হয়েছে।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যে আমেরিকার এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইরান-ইসরায়েল যুদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250